মিশনে বের হওয়ার একদিন পর বিকল হয়ে পড়ল ব্রিটিশ বিমানবাহী যুদ্ধজাহাজ
-
ব্রিটিশ বিমানবাহী যুদ্ধজাহাজ এইচএমএস
ব্রিটেনের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ এইচএমএস আকস্মিকভাবে বিকল হয়ে গেছে। আটলান্টিক মিশনে যোগ দেয়ার পথে পোর্টস মাউথ থেকে রওনা দেয়ার একদিন পর জাহাজটি বিকল হয়।
ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর ৬৫ হাজার টন ওজনে ও ৯০০ ফুট দীর্ঘ জাহাজটি উপায়হীন হয়ে দক্ষিণ উপকূলে নোঙর করেছে। কেন জাহাজটি এই সমস্যার মুখে পড়লো তা ব্রিটিশ নৌবাহিনী খতিয়ে দেখছে। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী।
জাহাজের প্রপেলারে ক্ষতি হয়েছে কিনা সেটি ডুবুরিরা তদন্ত করছে। এরইমধ্যে তারা জানিয়েছেন, যে জাহাজের প্রপেলার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুই বছর আগে ব্রিটিশ নৌবাহিনীতে ৩০০ কোটি পাউন্ডের এই জাহাজ যুক্ত হয়। জাহাজটি নতুন হলেও বার বার নানা ধরনের জটিলতায় পড়ছে যার কারণে এ পর্যন্ত সমুদ্রে ৯০ দিনেরও কম সময় অতিবাহিত করেছে।
জাহাজটি কানাডা, হ্যালিফ্যাক্স, নিউ ইয়র্ক ও ক্যারিবীয় অঞ্চল সফরে বেরিয়েছিল। ব্রিটিশ নৌবাহিনী এই সফরকে ল্যান্ডমার্ক মিশন বলে অভিহিত করেছিল। এই সফরে জাহাজটির আমেরিকা ও কানাডার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়ার কথা ছিল।#
পার্সটুডে/এসআইবি/২৯