রাশিয়া আরেকটি গ্যাস পাইপলাইন বন্ধ করছে
https://parstoday.ir/bn/news/world-i113488-রাশিয়া_আরেকটি_গ্যাস_পাইপলাইন_বন্ধ_করছে
রাশিয়া থেকে চীনে যাওয়া আরেকটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করতে যাচ্ছে মস্কো। আজ (মঙ্গলবার) রাশিয়ার সর্ববৃহৎ গ্যাস কোম্পানি গ্যাসপ্রম এ কথা জানিয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২২ ১৮:১৯ Asia/Dhaka
  • সাইবেরিয়া গ্যাস পাইপলাইন
    সাইবেরিয়া গ্যাস পাইপলাইন

রাশিয়া থেকে চীনে যাওয়া আরেকটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করতে যাচ্ছে মস্কো। আজ (মঙ্গলবার) রাশিয়ার সর্ববৃহৎ গ্যাস কোম্পানি গ্যাসপ্রম এ কথা জানিয়েছে।

কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পাইপলাইনে রুটিন রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

গ্যাস পাইপলাইনটিতে বছরে দুইবার এভাবে রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়। এই রক্ষণাবেক্ষণের কাজ করা হয় বসন্তকালে এবং শরৎকালে। গ্যাসপ্রম এবং চীনের মধ্যে যে চুক্তি রয়েছে সেই চুক্তিতে এভাবেই রক্ষণাবেক্ষণের রুটিন ঠিক করা।

২০১৪ সালে চীন এবং রাশিয়া ৩০ বছরের জন্য গ্যাস সরবরাহের বিষয়ের একটি চুক্তি করে। এই চুক্তির মূল্যমান ছিল ৪০০ বিলিয়ন ডলার। গ্যাসপ্রমের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় চুক্তি।

রাশিয়া থেকে ৩০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনে প্রবেশ করেছে এই পাইপলাইন এবং ২০১৯ সাল থেকে এর মাধ্যমে রাশিয়া চীনকে গ্যাস সরবরাহ শুরু করে। এই পাইপলাইনের মাধ্যমে বছরে ৬১ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করতে পারে।#

পার্সটুডে/এসআইবি/২০