রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে লিম্যান শহরের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করলেন জেলেনস্কি
https://parstoday.ir/bn/news/world-i113980-রাশিয়ার_নিয়ন্ত্রণ_থেকে_লিম্যান_শহরের_পূর্ণ_স্বাধীনতা_ঘোষণা_করলেন_জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দোনেস্ক অঞ্চলের লিম্যান শহরের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছেন। শনিবার ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানে মুখে রুশ সেনারা শহরটি ছেড়ে চলে যাওয়ার পর রোববার এটির স্বাধীন হওয়ার খবর দিলেন জেলেনস্কি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এ ঘোষণা দেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০৩, ২০২২ ০৪:৩৯ Asia/Dhaka
  • রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে লিম্যান শহরের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দোনেস্ক অঞ্চলের লিম্যান শহরের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছেন। শনিবার ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানে মুখে রুশ সেনারা শহরটি ছেড়ে চলে যাওয়ার পর রোববার এটির স্বাধীন হওয়ার খবর দিলেন জেলেনস্কি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এ ঘোষণা দেন।

এর একদিন আগে ইউক্রেনের সেনাবাহিনী বলেছিল, তারা লিম্যান শহরটি পুনরুদ্ধার করেছে। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই লিম্যানের নিয়ন্ত্রণ নিয়েছিল রাশিয়ার সেনারা। ফলে এই শহর হাতছাড়া হয়ে যাওয়ার ঘটনাকে রাশিয়ার জন্য একটি বিপর্যয় হিসেবে মনে করা হচ্ছে।

ইউক্রেনের চারটি অঞ্চলে অনুষ্ঠিত গণভোটের জের ধরে ওই চার অঞ্চকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেয়ার একদিন পর লিম্যান শহরের নিয়ন্ত্রণ হাতছাড়া করল রাশিয়া। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়া অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্গত করে নেন। লিম্যান শহরটি দোনেস্কে অবস্থিত।

প্রেসিডেন্ট পুতিন ওই চার অঞ্চলের জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি ওই চার অঞ্চলকে ‘রুশ ভূমি’ আখ্যায়িত করে যেকোনো মূল্যে এগুলো রক্ষা করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনের চার অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার ঘটনাকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।