সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করুন: মানবাধিকার সংস্থা
https://parstoday.ir/bn/news/world-i11530-সৌদি_আরবকে_কালো_তালিকাভুক্ত_করুন_মানবাধিকার_সংস্থা
সারা বিশ্বের ২০টি নামকরা মানবাধিকার সংস্থা সৌদি আরবকে আবার কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানিয়েছে। ইয়েমেনে মারাত্মকভাবে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে এসব মানবাধিকার সংস্থা সৌদি আরবকে কালো তালিকায় ফিরিয়ে আনার দাবি করছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০৯, ২০১৬ ০৮:১৮ Asia/Dhaka
  • জাতিসংঘ মহাসচিব বান কি মুন
    জাতিসংঘ মহাসচিব বান কি মুন

সারা বিশ্বের ২০টি নামকরা মানবাধিকার সংস্থা সৌদি আরবকে আবার কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানিয়েছে। ইয়েমেনে মারাত্মকভাবে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে এসব মানবাধিকার সংস্থা সৌদি আরবকে কালো তালিকায় ফিরিয়ে আনার দাবি করছে।

মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘ মহাসচিবকে লেখা এক চিঠিতে বলেছে, জাতিসংঘের কালো তালিকা থেকে যদি সৌদি আরব মুক্ত হতে চায় তাহলে তারা ইয়েমেনের শিশুদেরকে হত্যা ও পঙ্গু করা বন্ধ করুক। পাশাপাশি সৌদি নেতৃত্বাধীন আরব জোটকে ইয়েমেনের স্কুল ও হাসপাতালে বোমা বর্ষণ বন্ধ করতে হবে।

হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফামসহ বিশ্বের ২০টি খ্যাতনামা মানবাধিকার গোষ্ঠী এ চিঠিতে সই করেছে। তারা অভিযোগ করেছে, জাতিসংঘ মহাসচিব বান কি মুন সৌদি আরবের রাজনৈতিক চাপের কাছে আত্মসমর্পণ করেছেন।

ইয়েমেনে বর্বর আগ্রাসন ও শত শত শিশু হত্যার জন্য সৌদি আরবকে জাতিসংঘ কালো তালিকাভুক্ত করেছিল। কিন্তু গত সোমবার সৌদি আরবকে আবার সে তালিকা থেকে বাদ দেয়া হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনাকে জাতিসংঘের চরম দালালি বলে মন্তব্য করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯