দায়েশের কবল থেকে মুক্ত হলো লিবিয়ার বন্দর নগরী সিরতে
https://parstoday.ir/bn/news/world-i11701-দায়েশের_কবল_থেকে_মুক্ত_হলো_লিবিয়ার_বন্দর_নগরী_সিরতে
লিবিয়ার ঐকমত্যের সরকার দেশটির তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কবল থেকে উত্তরাঞ্চলীয় বন্দর নগরী সিরতে মুক্ত করেছে। গতকাল প্রচণ্ড হাতাহাতি লড়াইয়ের পর বিজয়ী বাহিনী এ নগরী দখল করে নেয়।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ১১, ২০১৬ ১২:১১ Asia/Dhaka
  • দায়েশের কবল থেকে মুক্ত হলো লিবিয়ার বন্দর নগরী সিরতে

লিবিয়ার ঐকমত্যের সরকার দেশটির তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কবল থেকে উত্তরাঞ্চলীয় বন্দর নগরী সিরতে মুক্ত করেছে। গতকাল প্রচণ্ড হাতাহাতি লড়াইয়ের পর বিজয়ী বাহিনী এ নগরী দখল করে নেয়।

লড়াইয়ে সরকারি বাহিনীর অন্তত ১১ জন নিহত হয়েছে। অবশ্য সরকারি বাহিনী নগরীকে দায়েশ মুক্ত করার অভিযান অব্যাহত রাখায় এখনো কোথাও কোথাও বিক্ষিপ্ত লড়াই চলছে।

লিবিয়ার নৌবাহিনী উপকূলীয় অঞ্চল উদ্ধার করার মাত্র একদিন পরই সিরতে শহর মুক্ত করা হলো। লিবিয়ার বাহিনী এরইমধ্যে নগরীর উপকণ্ঠের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকাও দখল করে নিয়েছে। এসবের মধ্যে একটি বিমানঘাঁটি এবং কয়েকটি সামরিক শিবির রয়েছে। তাকফিরি সন্ত্রাসীরা মানুষ হত্যার পর যে মোড়ে তাদের মৃতদেহ ঝুলিয়ে রাখতো তাও দখল করেছে সরকারি বাহিনী।

সিরতে মুক্ত হওয়াকে লিবিয় বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখা হচ্ছে। ইরাক ও সিরিয়ার বাইরে সিরতেই ছিল দায়েশের শক্তিশালী ঘাঁটি। ২০১৫ সালে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সিরতে দখল করে নিয়েছিল। এ নগরী পুরোপুরিভাবে মুক্ত হওয়ায় লিবিয়ার ঐকমত্যের সরকারের অবস্থান অনেক জোরদার হলো। লিবিয়ার ঐকমত্যের সরকার জাতিসংঘের সমর্থনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১১