কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা; নয়া সামরিক সহায়তার ঘোষণা ব্রিটেনের
https://parstoday.ir/bn/news/world-i117404-কিয়েভে_রাশিয়ার_ড্রোন_হামলা_নয়া_সামরিক_সহায়তার_ঘোষণা_ব্রিটেনের
ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ (সোমবার) সকালে ড্রোন হামলা চালানো হয়েছে।  কিয়েভ নগরীর সামরিক প্রশাসন এ কথা জানিয়েছে। কর্তৃপক্ষের জারি করা সতর্কতার বিষয়েও জনগণকে মনোযোগী হওয়ার কথা বলেছে। 
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ১৯, ২০২২ ২১:০০ Asia/Dhaka
  • সুনাক (বামে) ও জেলেনস্কি (ডানে)
    সুনাক (বামে) ও জেলেনস্কি (ডানে)

ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ (সোমবার) সকালে ড্রোন হামলা চালানো হয়েছে।  কিয়েভ নগরীর সামরিক প্রশাসন এ কথা জানিয়েছে। কর্তৃপক্ষের জারি করা সতর্কতার বিষয়েও জনগণকে মনোযোগী হওয়ার কথা বলেছে। 

সামরিক প্রশাসন বলেছে, শত্রুরা রাজধানীতে হামলা চালাচ্ছে। কিয়েভের আকাশসীমায় নয়টি মনুষ্যবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে ড্রোন হামলা বেড়েছে।

নগরীর বেসামরিক প্রশাসন গত মধ্যরাতে প্রথম বিমান সতর্কতা জারি করে যা তিন ঘণ্টারও বেশি স্থায়ী হয়। দ্বিতীয় সাইরেন বাজানো হয় ভোরে।

এদিকে, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে নতুন করে ৩০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আজ সোমবার এক বিবৃতিতে তার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন প্যাকেজে কয়েক লাখ রাউন্ড আর্টিলারির গোলা রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর বিশেষ অভিযান শুরুর পর থেকেই ধারাবাহিকভাবে কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো। #

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।