রুশ-মার্কিন সম্পর্ক এখন বরফ যুগে: রাশিয়ার রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/world-i117562-রুশ_মার্কিন_সম্পর্ক_এখন_বরফ_যুগে_রাশিয়ার_রাষ্ট্রদূত
আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলী আন্তোনভ বলেছেন, তার দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে যাকে তিনি বরফ যুগের সঙ্গে তুলনা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২২ ০৯:৩৩ Asia/Dhaka
  • রুশ-মার্কিন সম্পর্ক এখন বরফ যুগে: রাশিয়ার রাষ্ট্রদূত

আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলী আন্তোনভ বলেছেন, তার দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে যাকে তিনি বরফ যুগের সঙ্গে তুলনা করেছেন।

গতকাল (শুক্রবার) রাশিয়ার বার্তা সংস্থা ইতার তাসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়া এবং আমেরিকার সম্পর্ক এখন বরফ যুগের মতো। এজন্য তিনি মার্কিন শাসক চক্রকে দায়ী করেন।

আনাতলী আন্তোনভ দুঃখ প্রকাশ করে বলেন, দু দেশের মধ্যকার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে চলে গেলেও সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে কোনো কোনো উদ্যোগের লক্ষণ নেই।

আমেরিকা ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক গত কয়েক বছর ধরে ক্রমেই অবনতির দিকে গেছে, তবে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এটি সর্বনিম্ন পর্যায়ে চলে যায়। ইউক্রেন ইস্যুতে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এখন সামরিক উত্তেজনা বিরাজ করছে।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া, রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক জোট।#

পার্সটুডে/এসআইবি/ ২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।