বাল্টিক তীরবর্তী দেশগুলোতে নতুন পর্যায়ের মহড়া শুরু করেছে ন্যাটো
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সদস্যরা বাল্টিক তীরবর্তী দেশগুলোতে নতুন পর্যায়ের মহড়া শুরু করেছে। মস্কোর সঙ্গে ওয়াশিংটনের যখন উত্তেজনা অব্যাহত ভাবে তুঙ্গে রয়েছে তখন এ সামরিক মহড়া শুরু করা হলো।
স্যাবার স্ট্রাইক নামের এ মহড়া গতকাল থেকে শুরু হয়েছে। মহড়ার অংশ হিসেবে লাটভিয়ার আদাজি সামরিক ঘাটিতে ট্যাংক অনুশীলন শুরু হয়। রাজধানী রিগার কাছেই এ সামরিক ঘাটি অবস্থিত।
২০১০ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে স্যাবার স্ট্রাইক। চলতি বছরে এ মহড়া ২৭ মে থেকে ২২ জুন পর্যন্ত চলবে। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো এ মহড়ায় অংশ গ্রহণ করছে। লিথুনিয়া, এস্টোনিয়া এবং লাটভিয়ার একাধিক স্থানে এ মহড়া চলছে।
মার্কিন এমআই আব্রাহাম ট্যাংক এ মহড়ায় ব্যবহার করা হয়েছে। নরওয়েতে অবস্থিত মার্কিন সরবরাহ ঘাটি থেকে সাগর পথে এ সব ট্যাংক লাটভিয়ায় সরবরাহ করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১২