ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে আমরা যুদ্ধে লিপ্ত: জার্মান পররাষ্ট্রমন্ত্রীর স্বীকারোক্তি
https://parstoday.ir/bn/news/world-i118932-ইউক্রেন_ইস্যুতে_রাশিয়ার_সঙ্গে_আমরা_যুদ্ধে_লিপ্ত_জার্মান_পররাষ্ট্রমন্ত্রীর_স্বীকারোক্তি
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক স্বীকার করেছেন যে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। আগে থেকেই যদিও আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ কর্মকর্তা বলে আসছেন যে, ইউক্রেন যুদ্ধে তারা কোনো পক্ষ নন, তারপরেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী এই স্বীকারোক্তি দিলেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ২৬, ২০২৩ ১৩:২৮ Asia/Dhaka
  • জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক
    জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক স্বীকার করেছেন যে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। আগে থেকেই যদিও আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ কর্মকর্তা বলে আসছেন যে, ইউক্রেন যুদ্ধে তারা কোনো পক্ষ নন, তারপরেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী এই স্বীকারোক্তি দিলেন।

গতকাল (বুধবার) ইউক্রেনকে লেপার্ড-টু ট্যাংক সরবরাহ করার বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে যুক্তিতর্ক দেয়ার সময় বেয়ারবক বলেন, "গত কয়েকদিন আমি বলেছি ইউক্রেনে আমাদেরকে অনেক কিছু করতে হবে এবং ট্যাংক দেয়ার ব্যাপারেও আমাদের অনেক কিছু করার আছে।” 

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সম্মিলিতভাবেই সবকিছু করা উচিত এবং এ নিয়ে দোষারোপের রাজনীতি করা ঠিক হবে না। কারণ আমরা যুদ্ধ করছি রাশিয়ার বিরুদ্ধে, পরস্পরের বিরুদ্ধে নয়।"

ইউক্রেন যুদ্ধে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িত হতে অনীহা প্রকাশ করে আসছেন কিন্তু তার জোট সরকারের শরীক বেয়ারবক এই ইস্যুতে অনেক বেশি যুদ্ধংদেহী অবস্থান নিয়েছেন। ইউক্রেনকে লেপার্ড ট্যাংক সরবরাহের ঘটনায় জার্মান প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৬