পশ্চিমা শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে সংঘাত চলবে দীর্ঘকাল: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i121284-পশ্চিমা_শত্রুভাবাপন্ন_দেশগুলোর_সঙ্গে_সংঘাত_চলবে_দীর্ঘকাল_রাশিয়া
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা শত্রুভাবাপন্ন দেশগুলো যে ‘হাইব্রিড যুদ্ধ’ শুরু করেছে তা ‘বহুকাল’ ধরে চলবে বলে মন্তব্য করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের আবাসিক কার্যালয়- ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (বুধবার) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই ভবিষ্যদ্বাণী করেন।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
মার্চ ৩০, ২০২৩ ০৮:১৬ Asia/Dhaka
  • দিমিত্রি পেসকভ
    দিমিত্রি পেসকভ

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা শত্রুভাবাপন্ন দেশগুলো যে ‘হাইব্রিড যুদ্ধ’ শুরু করেছে তা ‘বহুকাল’ ধরে চলবে বলে মন্তব্য করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের আবাসিক কার্যালয়- ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (বুধবার) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই ভবিষ্যদ্বাণী করেন।

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ কতদিন ধরে চলবে- এমন প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। পেসকভ বলেন, “আপনি যদি বৃহত্তর পরিসরে একটি যুদ্ধের কথা বুঝিয়ে থাকেন, শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে সংঘাত এবং আমাদের দেশের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ প্রসঙ্গে কথা বলেন তাহলে তা বহুকাল ধরে চলবে।”

তিনি আরো বলেন, “এখানেই আমাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে এবং শক্তপোক্তভাবে প্রেসিডেন্টের চারপাশে লেগে থাকতে হবে।”

এছাড়া, রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার আলাদা এক বক্তব্যে বলেছেন, তার দেশ এখন আর ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ  নিজের পরমাণু অস্ত্র সম্পর্কিত কোনো তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করছে না। তিনি বলেন, গতমাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তি স্থগিত রাখার পর থেকে এই প্রক্রিয়া বন্ধ রয়েছে। #

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।