পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে উত্তর কোরিয়া
জুন ২১, ২০১৬ ০৭:৫১ Asia/Dhaka
উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে একটি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র। দেশটির ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।
দক্ষিণ কোরিয়া এবং জাপানের সামরিক কর্মকর্তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন। অবশ্য এখনো এ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কোনো তৎপরতা দেখা যায়নি বলে জানানো হয়েছে। মোতায়েন করা ক্ষেপণাস্ত্রটি ‘মাসুডান’ শ্রেণির বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি নির্দেশ দিয়েছেন, উত্তর কোরিয়ার কোনো ক্ষেপণাস্ত্র তার দেশের দিকে ছুটে আসতে দেখা গেলে তাকে ভূপাতিত করতে হবে।#
পার্সটুডে/মূসা রেজা/২১
ট্যাগ