ইউক্রেনের সামরিক কমান্ডে হামলা চালালো রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i126598-ইউক্রেনের_সামরিক_কমান্ডে_হামলা_চালালো_রাশিয়া
রাশিয়ার সেনারা ইউক্রেনের একটি সামরিক কমান্ডে হামলা চালিয়েছে। গতকাল (মঙ্গলবার) দোনেস্ক অঞ্চলের ক্রাসনোরমেস্ক সামরিক কমান্ডে হামলা চালায় রুশ সেনারা। ক্রাসনোরমেস্ক এলাকাটি পকরোভস্ক নামেও পরিচিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৯, ২০২৩ ১০:১১ Asia/Dhaka
  • ইউক্রেনের সামরিক কমান্ডে হামলা চালালো রাশিয়া

রাশিয়ার সেনারা ইউক্রেনের একটি সামরিক কমান্ডে হামলা চালিয়েছে। গতকাল (মঙ্গলবার) দোনেস্ক অঞ্চলের ক্রাসনোরমেস্ক সামরিক কমান্ডে হামলা চালায় রুশ সেনারা। ক্রাসনোরমেস্ক এলাকাটি পকরোভস্ক নামেও পরিচিত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ক্রাসনোরমেস্কে ইউক্রেনের যৌথ বাহিনীর একটি অ্যাডভান্সড কমান্ড পোস্টে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা এই হামলার কথা নিশ্চিত করেছেন। তারা বলেছেন, রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র একটি হোটেল এবং একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত এনেছে যাতে কয়েক ডজন সেনা সদস্য হতাহত হয়েছে। 

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘন্টায় দোনেস্ক অঞ্চলে কিয়েভের ২১০ জন সেনা নিহত হয়েছে। এছাড়া, ইউক্রেনের সেনাদের অন্তত ১৮টি হামলা রাশিয়ার সেনারা প্রতিহত করেছে। এর পাশাপাশি আরো কয়েকটি জায়গায় ইউক্রেনের হামলা প্রতিহত করেছে রাশিয়া। এসব সংঘর্ষে ইউক্রেনের কয়েকশ সেনা নিহত এবং বহু ট্যাংক, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল, পিকআপ ট্রাক এবং হাউইটজার ধ্বংস হয়েছে।

সৌদি আরবের জেদ্দা নগরীতে যখন বিশ্বের ৪০ দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে জড়ো হন তখন এসব হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।