ফিলিপাইন সাগরে মার্কিন ২ বিমানবাহী রণতরী: তীব্র সমালোচনায় চীনা দৈনিক
https://parstoday.ir/bn/news/world-i12706-ফিলিপাইন_সাগরে_মার্কিন_২_বিমানবাহী_রণতরী_তীব্র_সমালোচনায়_চীনা_দৈনিক
ফিলিপাইন সাগরে মার্কিন দুই বিমানবাহী রণতরী মোতায়েনের কঠোর সমালোচনা করেছে একটি চীনা দৈনিক। মহড়ায় অংশগ্রহণের অজুহাতে দক্ষিণ চীন সাগরের কাছে এ দুই বিমানবাহী রণতরী মোতায়েন করেছে আমেরিকা।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুন ২২, ২০১৬ ১৭:৫২ Asia/Dhaka
  • ফিলিপাইন সাগরে মার্কিন ২ বিমানবাহী রণতরী: তীব্র সমালোচনায় চীনা দৈনিক

ফিলিপাইন সাগরে মার্কিন দুই বিমানবাহী রণতরী মোতায়েনের কঠোর সমালোচনা করেছে একটি চীনা দৈনিক। মহড়ায় অংশগ্রহণের অজুহাতে দক্ষিণ চীন সাগরের কাছে এ দুই বিমানবাহী রণতরী মোতায়েন করেছে আমেরিকা।

চীনা পিপলস ডেইলি'র নিবন্ধে বলা হয়েছে, চীনের সঙ্গে চালাকি করার জন্য ভুল লক্ষ্যবস্তু বেছে নিয়েছে আমেরিকা। এ ছাড়া এ ধরনের তৎপরতার মধ্য দিয়ে মার্কিন আধিপত্যমূলক মনোভাবের সত্যিকার প্রকাশ ঘটেছে বলেও নিবন্ধে বলা হয়েছে।

নিবন্ধটি 'ভয়েস অব চায়না' ছদ্মনামে লেখা হয়েছে। চীনা পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয়ে মতামত তুলে ধরতে দৈনিকটিতে এ ধরনের লেখা প্রকাশিত হয়।

গত রোববার মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনী পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে দু’টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। এতে আরো বলা হয়, বিমানবাহী রণতরী 'ইউএসএস রোনাল্ড রিগ্যান' ও 'ইউএসএস জন সি স্টিনিস' ফিলিপাইন সাগরে বিমান প্রতিরক্ষা এবং নজরদারি মহড়া চালিয়েছে। মহড়ায় ১২ হাজার নৌসেনা, ১৪০টি বিমান এবং ছয়টি ছোট যুদ্ধজাহাজ অংশ নেয়।#

পার্সটুডে/মূসা রেজা/২২