রাশিয়াকে প্রতিরোধ করতে পারবে না ন্যাটো: মার্কিন জেনারেল
https://parstoday.ir/bn/news/world-i12808-রাশিয়াকে_প্রতিরোধ_করতে_পারবে_না_ন্যাটো_মার্কিন_জেনারেল
ইউরোপে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর পদাতিক ডিভিশনের কমান্ডার জেনারেল বেন হজেস বলেছেন, বাল্টিক সাগর এলাকায় রাশিয়ার শক্তি প্রতিরোধ করার ন্যাটো বাহিনীর পক্ষে সম্ভব নয়। তিনি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর ওপর রাশিয়া যতটা দ্রুত দখলদারিত্ব কায়েম করতে পারবে ততটা দ্রুত ন্যাটো এসব দেশকে রক্ষা করতে পারবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৩, ২০১৬ ১৪:৩৬ Asia/Dhaka
  • জেনারেল বেন হজেস
    জেনারেল বেন হজেস

ইউরোপে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর পদাতিক ডিভিশনের কমান্ডার জেনারেল বেন হজেস বলেছেন, বাল্টিক সাগর এলাকায় রাশিয়ার শক্তি প্রতিরোধ করার ন্যাটো বাহিনীর পক্ষে সম্ভব নয়। তিনি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর ওপর রাশিয়া যতটা দ্রুত দখলদারিত্ব কায়েম করতে পারবে ততটা দ্রুত ন্যাটো এসব দেশকে রক্ষা করতে পারবে না।

জার্মানির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বেন হজেস। তিনি বলেন, রাশিয়া যত দ্রুত এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া দখল করে নিতে পারবে তত দ্রুত এসব দেশকে ন্যাটোর পক্ষে রক্ষা করা সম্ভব হবে না। মার্কিন এ জেনারেল আরো বলেন, ৩৬ থেকে ৬০ ঘণ্টার মধ্যে রাশিয়া এসব দেশের রাজধানী দখল করে নিতে সক্ষম।

তিনি বলেন, রাশিয়া যদি হামলা চালায় তাহলে পশ্চিম ইউরোপ থেকে এত দ্রুত পূর্ব ইউরোপে ন্যাটো সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারবে না। এছাড়া, ন্যাটোর যোগাযোগ প্রযুক্তির বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। জেনারেল হজেস বলেন, “ন্যাটোর যোগাযোগ প্রযুক্তি মোটেই নিরাপদ নয়; আমি আমার ব্লাকবেরিতে যা লিখি তার সবই পর্যবেক্ষণ করা হয়।”

বাল্টিক সাগর এলাকায় ন্যাটো আরো সেনা মোতায়েন করবে বলে ঘোষণা দেয়ার পর রাশিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এরপর জেনারেল হজেস এ বক্তব্য দিলেন। সে কারণে এটি পরিষ্কার নয় যে, আসলেই ন্যাটোর সম্মিলিত শক্তির তুলনায় রাশিয়া অতটা শক্তিশালী নাকি ন্যাটো সেনা মোতায়েনের বৈধতা আদায়ের জন্য মার্কিন সামরিক কর্মকর্তা এ বক্তব্য দিলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩