‘গাজা অবরোধ করে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’
https://parstoday.ir/bn/news/world-i129242-গাজা_অবরোধ_করে_ইসরাইল_আন্তর্জাতিক_আইন_লঙ্ঘন_করছে’
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল (মঙ্গলবার) জরুরি বৈঠক থেকে স্বীকার করেছেন যে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধ সৃষ্টি করে ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১১, ২০২৩ ১৪:২০ Asia/Dhaka
  • ‘গাজা অবরোধ করে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল (মঙ্গলবার) জরুরি বৈঠক থেকে স্বীকার করেছেন যে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধ সৃষ্টি করে ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

বৈঠকে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, গাজা উপত্যকার ওপর ইসরাইলের চলমান হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে ব্রাসেলস। পাশাপাশি ধারণা করা হচ্ছে- চলমান এই সংকটের মধ্যদিয়ে একটি ইতিবাচক পরিবর্তনের উদ্দীপনা আসবে। তিনি আরো বলেন, ফিলিস্তিন-ইসরাইল সংকটের বিষয়ে নতুন করে আলাপ-আলোচনা শুরুর সুযোগ করে দেবে এটি।

ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক থেকে বলা হয়েছে, ব্যাপকভাবে বোমা ও বিমান হামলা চালিয়ে গাজার প্রতিরোধ যোদ্ধাদের কর্মকাণ্ড থামিয়ে দেয়া যাবে না যারা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আকাশ ও স্থলপথে ইসরাইলে ঢুকে পড়েছে।

এর আগে জাতিসংঘ বলেছে, গাজার বিপুল সংখ্যক মানুষের জন্য পানি, বিদ্যুৎ ও খাদ্য বন্ধ করে দিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন