ইউক্রেনের বেকারিতে প্রাণঘাতী হামলায় আমেরিকা জড়িত
https://parstoday.ir/bn/news/world-i134256-ইউক্রেনের_বেকারিতে_প্রাণঘাতী_হামলায়_আমেরিকা_জড়িত
রাশিয়া অধিকৃত লুহানস্ক প্রজাতন্ত্রের লিসিচানস্ক শহরের একটি বেকারিতে গত সপ্তাহে যে প্রাণঘাতী হামলা হয়েছে তার জন্য আমেরিকা আংশিক দায়ী বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলি নেবেনজিয়া। তিনি বলেছেন, আমেরিকা ইউক্রেনকে যে হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়েছে তা দেশটির সেনাবাহিনীকে সর্বত্র ব্যবহারের গ্রীন সিগন্যাল দিয়ে রেখেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৪:২৬ Asia/Dhaka
  • নেবেনজিয়া
    নেবেনজিয়া

রাশিয়া অধিকৃত লুহানস্ক প্রজাতন্ত্রের লিসিচানস্ক শহরের একটি বেকারিতে গত সপ্তাহে যে প্রাণঘাতী হামলা হয়েছে তার জন্য আমেরিকা আংশিক দায়ী বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলি নেবেনজিয়া। তিনি বলেছেন, আমেরিকা ইউক্রেনকে যে হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়েছে তা দেশটির সেনাবাহিনীকে সর্বত্র ব্যবহারের গ্রীন সিগন্যাল দিয়ে রেখেছে।

গত ৩ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক বাহিনী লিসিচানস্ক শহরের বেকারিকে টার্গেট করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নির্ভুল অস্ত্র ব্যবহার করে। নেবেনজিয়ার তথ্য অনুসারে- ওই হামলায় মার্কিন সরকারের সরবরাহ করা হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। 

এতে দুই তলা ভবনটি প্রায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় এবং ৪০ জন ভবনের নিচে চাপা পড়ে। এর মধ্যে ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হন যার মধ্যে একজন গর্ভবতী নারী ও তার পাঁচ বছরের শিশু সন্তান ছিল। এছাড়া ওই হামলায় লুহানস্ক প্রজাতন্ত্রের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আলেক্সি পোতেলেশেঙ্কো মারা যান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রুশ রাষ্ট্রদূত এই হামলা সম্পর্কে বলেন, আমেরিকাকে এ হামলার সহযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে। মস্কো এই হামলাকে সন্ত্রাসবাদ বলেও মনে করে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।