ইয়েমেনে সৌদি অপরাধযজ্ঞ উপেক্ষা মানবতার প্রতি অসম্মান: ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/world-i13453-ইয়েমেনে_সৌদি_অপরাধযজ্ঞ_উপেক্ষা_মানবতার_প্রতি_অসম্মান_ইরানের_সর্বোচ্চ_নেতা
জাতিসংঘ কয়েকটি দেশের কাছ থেকে অর্থ গ্রহণের বিনিময়ে ইয়েমেনে সৌদি অপরাধযজ্ঞ ও শিশুদের হত্যার বিষয়টিকে উপেক্ষা করায় ইরানের সর্বোচ্চ নেতা এর তীব্র নিন্দা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০১, ২০১৬ ১১:৫৪ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি অপরাধযজ্ঞ উপেক্ষা মানবতার প্রতি অসম্মান: ইরানের সর্বোচ্চ নেতা

জাতিসংঘ কয়েকটি দেশের কাছ থেকে অর্থ গ্রহণের বিনিময়ে ইয়েমেনে সৌদি অপরাধযজ্ঞ ও শিশুদের হত্যার বিষয়টিকে উপেক্ষা করায় ইরানের সর্বোচ্চ নেতা এর তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বিষয়টিকে মানবতার প্রতি অসম্মান হিসেবে অভিহিত করে বলেছেন, ইরানের উচিত বিষয়টিকে অবশ্যই বিশ্বব্যাপী আইনি ও বিচারবিভাগীয় পর্যায়ে মোকাবেলা করা।

তিনি বুধবার রাতে ইরানের বিচার বিভাগীয় কর্মকর্তাদের এক সমাবেশে এসব কথা বলেন। 

শিশু অধিকার লঙ্ঘনের দায়ে গত মাসের শুরুর দিকে জাতিসংঘ সৌদি সরকারের নাম শিশ-ঘাতক ও শিশু-অধিকার লঙ্ঘনকারী সরকারগুলোর তালিকায় যুক্ত করেছিল। সৌদি সরকার গত বছরে ইয়েমেনের ৭৮৫ শিশুর ৬০ শতাংশের মৃত্যুর জন্য দায়ি বলে জাতিসংঘের একটি প্রতিবেদন প্রকাশের পর ওই তালিকায় সৌদির নাম ওঠানো হয়েছিল। কিন্তু গত ৬ জুন ওই তালিকা থেকে সৌদি সরকারের নাম ‘সাময়িকভাবে’ সরিয়ে নেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জাতিসংঘের মানবীয় প্রকল্পগুলোয় সৌদি অর্থ সহায়তা বন্ধ করার হুমকির মুখে তিনি এই পদক্ষেপ নিতে বাধ্য হন বলে স্বীকার করেছেন। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/১