‘প্রথমবারের মতো রুশ-তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ’
https://parstoday.ir/bn/news/world-i13471-প্রথমবারের_মতো_রুশ_তুর্কি_পররাষ্ট্রমন্ত্রীর_সাক্ষাৎ’
সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার বোমারু বিমান ভূপাতিত হওয়ার পর প্রথমবারের মতো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বৈঠক করেছেন। কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচিতে আঞ্চলিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনের অবকাশে দুই মন্ত্রী বৈঠক করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০১, ২০১৬ ১৩:৫৮ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ (বামে) ও মেভলুত চাভুসওগ্লু
    সের্গেই ল্যাভরভ (বামে) ও মেভলুত চাভুসওগ্লু

সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার বোমারু বিমান ভূপাতিত হওয়ার পর প্রথমবারের মতো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বৈঠক করেছেন। কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচিতে আঞ্চলিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনের অবকাশে দুই মন্ত্রী বৈঠক করেন।

বৈঠকের পর ল্যাভরভ বলেছেন, “আমরা আশা করি এই বৈঠক দু দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সঠিক ভূমিকা পালন করবে।” এদিকে, লাভরভের সঙ্গে বৈঠকের পর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুসওগ্লু বলেছেন, সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধানের জন্য তুরস্ক ও রাশিয়ার উচিত একসঙ্গে কাজ করা। তিনি দাবি করেন, তুরস্ক সরাসরি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াই করছে।

সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে চিঠি পাঠিয়ে বিমান ভূপাতিত করার জন্য ক্ষমা চেয়েছেন। এরপর পুতিন দু দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তার সরকারকে নির্দেশ দেন। এরপর দু দেশের পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠক করলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১