ডলার এবং ইউরোর বিপরীতে পাউন্ডের দাম আরেক দফা কমল
https://parstoday.ir/bn/news/world-i13825-ডলার_এবং_ইউরোর_বিপরীতে_পাউন্ডের_দাম_আরেক_দফা_কমল
মার্কিন ডলার এবং ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রা ইউরোর বিপরীতে ব্রিটিশ পাউন্ড স্টারলিং’র আরেক দফা মূল্যপতন ঘটেছে। ব্রিটেনে অনুষ্ঠিত গণভোটে দেশটির জনগণ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত নেয়ার পর সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতার ধারাবাহিকতায় পাউন্ড স্টারলিং’র এ মূল্যপতন হয়েছে বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুলাই ০৬, ২০১৬ ০৮:০৫ Asia/Dhaka
  • ডলার এবং ইউরোর বিপরীতে পাউন্ডের দাম আরেক দফা কমল

মার্কিন ডলার এবং ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রা ইউরোর বিপরীতে ব্রিটিশ পাউন্ড স্টারলিং’র আরেক দফা মূল্যপতন ঘটেছে। ব্রিটেনে অনুষ্ঠিত গণভোটে দেশটির জনগণ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত নেয়ার পর সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতার ধারাবাহিকতায় পাউন্ড স্টারলিং’র এ মূল্যপতন হয়েছে বলে মনে করা হচ্ছে।

আজ পাউন্ডের দাম আড়াই সেন্ট কমে ১.৩ ডলারে নেমে এসেছে। ৩১ বছরের মধ্যে এই প্রথম ডলারের বিপরীতে পাউন্ড এমন দুর্বল অবস্থানে এসে ঠেকেছে। ব্রেক্সিট নামে পরিচিত ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে গণভোটের জের ধরে বিশ্ব বাজার টালমাটাল হয়ে উঠেছে।

এরই জেরে ২০১৩ সালের পর ইউরোর বিপরীতে ব্রিটিশ মুদ্রার দাম সবচেয়ে নিচে নেমে এসেছে। বাজারে এক পাউন্ডের বিনিময়ে এখন ১.৮ ইউরো পাওয়া যাচ্ছে। গত মাসে অনুষ্ঠিত গণভোটের পর ব্রিটিশ পাউন্ডের দাম এ পর্যন্ত ১৪ শতাংশ হ্রাস পেয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৬