ইসরাইলের অপরাধযজ্ঞের ব্যাপারে নিরব সেলিব্রেটিদের আনফলো করুন
https://parstoday.ir/bn/news/world-i138532-ইসরাইলের_অপরাধযজ্ঞের_ব্যাপারে_নিরব_সেলিব্রেটিদের_আনফলো_করুন
শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরাইলকে বয়কট করার লক্ষ্যে জোর প্রচারণা চালানোর একই সময়ে তেল আবিবের শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞের বিষয়ে যেসব সেলিব্রিটি এবং প্রভাবশালীরা নীরব ভূমিকা পালন করেছে তাদেরকে মোকাবেলা করার জন্য আরেকটি প্রচার অভিযান শুরু করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১১, ২০২৪ ১৬:৩৭ Asia/Dhaka
  • ইসরাইলের অপরাধযজ্ঞের ব্যাপারে নিরব সেলিব্রেটিদের আনফলো করুন

শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরাইলকে বয়কট করার লক্ষ্যে জোর প্রচারণা চালানোর একই সময়ে তেল আবিবের শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞের বিষয়ে যেসব সেলিব্রিটি এবং প্রভাবশালীরা নীরব ভূমিকা পালন করেছে তাদেরকে মোকাবেলা করার জন্য আরেকটি প্রচার অভিযান শুরু করা হয়েছে।

গাজা উপত্যকার অধিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অপরাধযজ্ঞের ফলে বিশ্ব অঙ্গনে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের বিভিন্ন ফ্রন্ট সম্প্রসারিত হয়েছে। বিশ্বের পশ্চিম ও পূর্বের দেশগুলো স্বতঃস্ফূর্তভাবে ইসরাইলি পণ্য এবং ইসরাইলের সঙ্গে ব্যাপাক আকারে সম্পর্ক রয়েছে এমন কোম্পানির পণ্য বর্জন করে ভুয়া এবং অবৈধ ইসরাইলি শাসক গোষ্ঠীর অর্থনীতির ক্ষতি করার চেষ্টা চালানো হচ্ছে।

 প্রায় বিশ বছর ধরে তৎপরতা চালানোর কারণে 'বয়কট, বিনিয়োগ বন্ধ এবং নিষেধাজ্ঞা' প্রচারাভিযান আবারও বিশ্বের সমস্ত অংশে মানুষের মনোযোগের বিষয়ে পরিণত হয়েছে। ইসরাইল বিরোধী আন্দোলনের প্রচারভিযান 'বয়কট, বিনিয়োগ বন্ধ এবং নিষেধাজ্ঞা' পেইজটি তার অনুসারীদেরকে ইহুদিবাদী ইসরাইলের সাংস্কৃতিক প্রতিষ্ঠান যোগদান থেকে বিরত থাকতে বলেছে। ক্যাম্পেইনটি ইসরাইলি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রগুলোর সঙ্গে অ-সহযোগিতা করার আহ্বান জানাচ্ছে যেগুলো ফিলিস্তিনি এবং দখলকৃত অঞ্চলগুলো সম্পর্কে অমানবিক বর্ণনাকে সমর্থন করে বলে সন্দেহ করা হয়।

ইসরাইল আন্দোলন বয়কট, বিনিয়োগ বন্ধ এবং নিষেধাজ্ঞার কৌশলগুলো মধ্যে একটি হল সঙ্গীতশিল্পী, শিল্পী এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের অধিকৃত অঞ্চলে ভ্রমণ না  করার ব্যাপারে উৎসাহিত করা।

গত বছরের নভেম্বরের শুরুতে আমস্টারডামে একটি মর্যাদাপূর্ণ ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে তিনজন ফিলিস্তিনি মঞ্চে উঠে ছিলেন। তারা একটি প্ল্যাকার্ড ধরেছিলেন যাতে লেখা ছিল 'সমুদ্র থেকে নদী পর্যন্ত ফিলিস্তিন মুক্ত হবে',  এরপর সেখানে করতালির ঢেউ ওঠে এবং সবার মন জয় করে। এ নিয়ে ‘হারেৎজ’ পত্রিকা এক প্রতিবেদনে লিখেছে,  বিশ্বে ইসরাইলের সাংস্কৃতিক বয়কট বাড়ছে।

ইসরাইলকে বয়কট করার প্রচারণার সক্রিয়তার সমান্তরালে ইহুদিবাদী ইসরাইলের অপরাধ সম্পর্কে নীরব সেলিব্রিটি এবং প্রভাবশালীদের মোকাবেলা করার জন্য আরেকটি প্রচার শুরু করা হয়েছে। গাজা ইস্যুতে নীরব থাকা সেলিব্রিটিদের বিরুদ্ধে এই মিডিয়া প্রচারণার শুরুটি "মেটগালা" শিল্প উৎসবের সঙ্গে সম্পর্কিত।

মেটগালা হল ফ্যাশন জগতের শিল্পী এবং ডিজাইনারদের জন্য একটি বার্ষিক ইভেন্ট যেটি নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের জন্য অনুষ্ঠিত হয়।

এই বছরের "মেট গালা" এর রেড কার্পেটে বিলাসবহুল পোশাকে হলিউড অভিনেতা এবং বিশ্ববিখ্যাত গায়কদের ছবি প্রকাশের সময় এই গল্পটি শুরু হয়েছিল, সাইবারস্পেস ব্যবহারকারীদের ক্ষোভের জন্ম দেয় কারণ এই ব্যয়বহুল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার একই সময়ে 'রাফা' নগরীতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বর্বরোচিত হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ছবি হাতের কাছে চলে গেছে। অনেকে এই অনুষ্ঠানের আয়োজনকে গাজায় সংঘটিত অপরাধগুলোকে ধামাচাপা দেওয়ার এবং কোনঠাসা করার চেষ্টা বলে মনে করেন।

সাবেক আমেরিকান মডেল হ্যালি কালিল গাজার শিশুদের ক্ষুধার প্রতিক্রিয়ায় বলেছেন, 'তাদের কেক খেতে দাও'। তার বক্তব্য অনেক ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষোভের কারণ হয়েছিল এবং হ্যালি কালিলকে ডিজিটাল বিচারে গিলোটিনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়া প্রথম ব্যক্তি হিসাবে উল্লেখ করা হয়েছিল।

হ্যালি কালিল হলেন একজন প্রভাবশালী এবং মডেল যিনি মেট গালার আগে ১৮ শতকের মেরি অ্যানটোয়েনেট-স্টাইলের পোশাক পরা একটি ভিডিও পোস্ট করেছিলেন। ফরাসি বিপ্লবিরা ফ্রান্সের শেষ রানী মারি আন্তোইনেটকে গিলোটিন দিয়ে মৃত্যুদন্ড দিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের যেটা ক্ষুব্ধ করেছিলেন তা হল ম্যারি অ্যান্টোইনেটকে দায়ী করা শব্দগুলোই হ্যালির মাধ্যমে পুনরাবৃত্তি। ইতিহাসের বইয়ে লেখা আছে যে যখন ক্ষুধার্ত ফরাসিরা বিদ্রোহ করেছিল তখন ভার্সাই প্রাসাদের সমৃদ্ধি ও আরাম আয়েশে মগ্ন মেরি আন্তোয়েনেট জনগণের অসন্তোষের কারণ জিজ্ঞাসা করেছিলেন এবং যখন তাকে বলা হয়েছিল যে লোকেরা প্রতিবাদ করেছিল কারণ তাদের কাছে রুটি নেই। তখন তিনি উত্তর দিয়েছিলেন, আচ্ছা! বিস্কুট খাও!#

 

পার্সটুডে/ বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।