৫ বছরের মধ্যে দায়েশ গোটা ইউরোপের জন্য হুমকি হয়ে উঠবে: জরিপ
https://parstoday.ir/bn/news/world-i13870-৫_বছরের_মধ্যে_দায়েশ_গোটা_ইউরোপের_জন্য_হুমকি_হয়ে_উঠবে_জরিপ
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ৯১ শতাংশ নাগরিক মনে করেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল আগামী পাঁচ বছরের মধ্যে গোটা ইউরোপের জন্য হুমকি হয়ে উঠবে। ২০১৫ সালের নভেম্বরে প্যারিস হামলার মতো ন্যক্কারজনক ঘটনা ইউরোপে আরো ঘটবে বলেও তারা মনে করেন। সাম্প্রতিক এক জরিপে এ সব তথ্য উঠে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৬, ২০১৬ ১৪:৩৪ Asia/Dhaka
  • ৫ বছরের মধ্যে দায়েশ গোটা ইউরোপের জন্য হুমকি হয়ে উঠবে: জরিপ

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ৯১ শতাংশ নাগরিক মনে করেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল আগামী পাঁচ বছরের মধ্যে গোটা ইউরোপের জন্য হুমকি হয়ে উঠবে। ২০১৫ সালের নভেম্বরে প্যারিস হামলার মতো ন্যক্কারজনক ঘটনা ইউরোপে আরো ঘটবে বলেও তারা মনে করেন। সাম্প্রতিক এক জরিপে এ সব তথ্য উঠে এসেছে।

তন্ত্র থিংক ট্যাংক সাজাজাদভেজ ফাউন্ডেশন চলতি বছরের এপ্রিলে ‘প্রকল্প ২৮’ নামের এ জরিপ পরিচালনা করেছে। ব্রেক্সিট নিয়ে ব্রিটেনে গণভোট হওয়ার পর ‘প্রকল্প ২৮’র ফলাফল প্রকাশ করা হলো।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩১ শতাংশ মনে করেন, প্যারিস হামলার মতো আরো ঘটনা ইউরোপের অন্যান্য দেশে সত্যিই ঘটতে পারে। আর ৫০ শতাংশ মনে করেন এ ধরণের ঘটনা ঘটার আশংকা রয়েছে। এ জাতীয় হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছেন জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ১৩ শতাংশ।

ফ্রান্স এবং বেলজিয়ামে আলাদা সন্ত্রাসী হামলায় ১৮০ ব্যক্তি নিহত হওয়ার জের ধরে গোটা ইউরোপ যখন উচ্চ সতর্কাবস্থায় রয়েছে তখন এ জরিপের ফল প্রকাশিত হলো।#

পার্সটুডে/মূসা রেজা/৬