‘আফগানিস্তানে থেকে যেতে প্রস্তুত রয়েছে ন্যাটো’
https://parstoday.ir/bn/news/world-i14104-আফগানিস্তানে_থেকে_যেতে_প্রস্তুত_রয়েছে_ন্যাটো’
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে উপযুক্ত করে তোলার জন্য এ জোটের সেনারা দেশটিতে আরো সময় সেখানে থাকতে প্রস্তুত রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০১৬ ১৪:৪৮ Asia/Dhaka
  • ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ
    ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে উপযুক্ত করে তোলার জন্য এ জোটের সেনারা দেশটিতে আরো সময় সেখানে থাকতে প্রস্তুত রয়েছে।

স্টোলটেনবার্গ আরো বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমরা যা দেখছি তাতে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী আফগানিস্তানে আরো কিছুদিন থাকতে প্রস্তুত রয়েছি।” তিনি জানান, আগামী ২০২০ সাল পর্যন্ত ন্যাটো জোট আফগানিস্তানে থাকবে। তবে দেশটিতে ন্যাটো সেনাদের কার্যক্রম কবে শেষ হবে তিনি তা বলেন নি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ন্যাটো সেনারা কতদিন থাকবে তা নিয়ে কোনো জল্পনার কারণ নেই; বরং ন্যাটো সদস্য দেশগুলো আগামী বছর আবার পরিস্থিতি পর্যালোচনা করবে। বর্তমানে আফগানিস্তানে ন্যাটোর ১৩,০০০ সেনা রয়েছে।

আমেরিকার নেতৃত্বে ২৮ জাতির এ জোট ২০০১ সালে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায়। ওই আগ্রাসনের পর এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ মারা গেছে এবং শত শত কোটি ডলার মূল্যের সম্পদ বিনষ্ট হয়েছে। তবে যে তালেবানকে উৎখাতের কথা বলে আগ্রাসন চালানো হয়েছিল তারা আজও যথেষ্ট শক্তিশালী।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯