দায়েশ নির্মূল নিয়ে কথা বলতে আকস্মিক ইরাক সফরে কার্টার!
https://parstoday.ir/bn/news/world-i14263-দায়েশ_নির্মূল_নিয়ে_কথা_বলতে_আকস্মিক_ইরাক_সফরে_কার্টার!
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াই সম্পর্কে আলোচনা করতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার এক অঘোষিত সফরে বাগদাদে এসেছেন বলে খবর পাওয়া গেছে। এ সফরে তিনি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির সঙ্গে আলোচনায় মিলিত হবেন বলে কথা রয়েছে। আজ কার্টারের সফরের একই সময় কানাডার প্রতিরক্ষামন্ত্রী হরজিত সাজ্জানও বাগদাদে এসেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১১, ২০১৬ ১৩:৪৫ Asia/Dhaka
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াই সম্পর্কে আলোচনা করতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার এক অঘোষিত সফরে বাগদাদে এসেছেন বলে খবর পাওয়া গেছে। এ সফরে তিনি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির সঙ্গে আলোচনায় মিলিত হবেন বলে কথা রয়েছে। আজ কার্টারের সফরের একই সময় কানাডার প্রতিরক্ষামন্ত্রী হরজিত সাজ্জানও বাগদাদে এসেছেন।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ইরাকে এটি কার্টারের চতুর্থ সফর। সফর শুরুর আগে কার্টার সাংবাদিকদের বলেন, ইরাকে দায়েশের পতন এবং মসুল শহরে সম্ভাব্য অভিযান নিয়ে প্রধানমন্ত্রী এবাদি ও আমাদের সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনা করব।

এছাড়া, কার্টার ইরাকি প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল-ওবাইদির পাশাপাশি দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে নিযুক্ত মার্কিন নেতৃত্বাধীন জোটের কমান্ডার লে. জেনারেল সিন ম্যাকফারল্যান্ডের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির সেনাবাহিনী দায়েশ নিয়ন্ত্রিত এলাকাগুলো মুক্ত করার লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে তারা ইরাকের বিভিন্ন অংশে দায়েশের বিরুদ্ধে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তবে মার্কিন নেতৃত্বাধীন জোটের কথিত অভিযান ও বিমান হামলা সত্ত্বেও ইরাকের দক্ষিণ এবং পশ্চিমের বিশাল অঞ্চল এখনো নিয়ন্ত্রণ করছে আইএসআইএল।# 

পার্সটুডে/বাবুল আখতার/১১