সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য ওয়াশিংটনে সৌদি-বিরোধী বিক্ষোভ
-
ওয়াশিংটনে সৌদি-বিরোধী বিক্ষোভ
মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার প্রতিবাদে ওয়াশিংটনে সৌদি দূতাবাসের সামনে দেশটির সরকারের বিরুদ্ধে মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করেছেন। তারা বলেছেন, সৌদি আরব ওয়াহাবি মতবাদের মাধ্যমে প্রথমে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় এবং বর্তমানে সারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমেরিকায় অভিবাসন গ্রহণকারী শত শত মানুষ এ বিক্ষোভ অংশ নেন। তারা সবাই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে অর্থ যোগান দেয়ার জন্য সৌদি আরবের নিন্দা জানান। পরে বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ওবামার দপ্তর হোয়াইট হাউজের দিকে পদযাত্রা করেন। ইয়েমেন, সিরিয়া ও বাহরাইনে হস্তক্ষেপ করার জন্য বিক্ষোভকারীরা সৌদি আরবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখান।
এ সময় তারা বলেন, সৌদি আরব এবং আইএসআইএল কাজে এক; শুধুমাত্র নামেই পার্থক্য। এছাড়া, “পিপল ইয়েস, সৌদি নো; দ্যা রয়্যাল ফ্যামিলি’স গট টু গো” বলে স্লোগান দেন। বিক্ষোভকারীরা সৌদি রাজতান্ত্রিক সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪