দায়েশের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দিলেন আফগান প্রেসিডেন্ট
জুলাই ১৬, ২০১৬ ১৪:৪৪ Asia/Dhaka
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশটির ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস বা এএনডিএসএফকে দায়েশের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। দেশটির নাঙ্গাহার প্রদেশে এ অভিযান চালানো হবে। সাম্প্রতিক মাসগুলোতে ওই প্রদেশে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর তৎপরতা দিনে দিনে বাড়তে দেখা গেছে।
নাঙ্গাহারে আফগান বাহিনীকে দেয়া ভাষণে এ নিদের্শ দেন তিনি। দায়েশকে ওই এলাকা থেকে নির্মূল করাই এ অভিযানের উদ্দেশ্য হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আফগানিস্তানের সংকটময় সময়ের শেষ হয়েছে অবশ্য শত্রুরা এখনো দেশটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৬
ট্যাগ