'এর্দোগানের বিমানে কেন গুলি করা হয়নি, তা এক রহস্য'
https://parstoday.ir/bn/news/world-i14872-'এর্দোগানের_বিমানে_কেন_গুলি_করা_হয়নি_তা_এক_রহস্য'
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানকে বহনকারী বিমানটি কাছে পেয়েও গুলি করেনি অভ্যুত্থানকারী দু'টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০১৬ ০৬:৩৫ Asia/Dhaka
  • 'এর্দোগানের বিমানে কেন গুলি করা হয়নি, তা এক রহস্য'

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানকে বহনকারী বিমানটি কাছে পেয়েও গুলি করেনি অভ্যুত্থানকারী দু'টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান।

অভ্যুত্থান চলাকালে এর্দোগান যখন মারমারিস অবকাশ কেন্দ্র থেকে বিমানে করে ইস্তাম্বুলে আসছিলেন তখন অভ্যুত্থানকারীদের অন্তত দু'টি বিমান বিষয়টি টের পায় এবং সেগুলো এতটাই কাছে ছিল যে ইচ্ছে করলেই গুলি ছুড়তে পারত। তুরস্কের একজন সাবেক সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তাসংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, এর্দোগানের বিমানকেও পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল অপর দু'টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান। তুরস্কের সাবেক সামরিক কর্মকর্তা আরও বলেছেন, অভ্যুত্থানকারীদের বিমান থেকে কেন গুলি ছোড়া হয়নি তা এখনও তার কাছে রহস্য হিসেবেই রয়ে গেছে। রয়টার্স সাক্ষাৎকারদাতা সামরিক কর্মকর্তার নাম প্রকাশ করেনি। 

আকাশে এর্দোগানের বিমান সমস্যায় পড়েছিল বলে তুরস্কের একটি সরকারি সূত্র থেকেও দাবি করা হয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭