ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার কথা স্বীকার করলেন জেনারেল ওজতুর্ক
https://parstoday.ir/bn/news/world-i14950-ব্যর্থ_অভ্যুত্থানে_জড়িত_থাকার_কথা_স্বীকার_করলেন_জেনারেল_ওজতুর্ক
তুরস্কে শুক্রবার রাতের অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন দেশটির বিমান বাহিনীর সাবেক প্রধান জেনারেল আকিন ওজতুর্ক। তুর্কি সরকারি কৌঁসুলিদের কাছে তিনি এ স্বীকারোক্তি দিয়েছেন বলে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু খবর দিয়েছে। এর আগে প্রকাশিত খবরে তাকে অভ্যুত্থানের 'মূল পরিকল্পনাকারী' হিসেবে উল্লেখ করা হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০১৬ ১৮:৩০ Asia/Dhaka
  • ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার কথা স্বীকার করলেন জেনারেল ওজতুর্ক

তুরস্কে শুক্রবার রাতের অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন দেশটির বিমান বাহিনীর সাবেক প্রধান জেনারেল আকিন ওজতুর্ক। তুর্কি সরকারি কৌঁসুলিদের কাছে তিনি এ স্বীকারোক্তি দিয়েছেন বলে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু খবর দিয়েছে। এর আগে প্রকাশিত খবরে তাকে অভ্যুত্থানের 'মূল পরিকল্পনাকারী' হিসেবে উল্লেখ করা হয়েছিল।

জেনারেল ওজর্তুক ১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ইসরাইলে তুর্কি সামরিক অ্যাটাশে পদে নিয়োজিত ছিলেন। পরে তুর্কি বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। অবশ্য গত বছর দায়িত্ব থেকে সরে দাঁড়ান জেনারেল ওজর্তুক। কিন্তু তুর্কি সর্বোচ্চ সামরিক পরিষদ তার সদস্যপদ বহাল রেখেছিল। অভ্যুত্থানের আগে তাকে দায়িত্বশীল সামরিক ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হতো। নিজ দেশ এবং ন্যাটো তাকে অনেক পদকে ভূষিত করেছে।

এদিকে, ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে প্রায় ৮,০০০ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, সারাদেশ থেকে অন্তত ১০০ জেনারেল ও অ্যাডমিরালকে আটক করা হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রোববার এক জনসভায় বলেছেন, তিনি দেশে আবার মৃত্যুদণ্ডের বিধান চালু করার বিষয়টি বিবেচনা করছেন। বিশ্লেষকরা মনে করছেন এর অর্থ হচ্ছে, অভ্যুত্থানে জড়িত সেনা কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দিতে চান এরদোগান।#

পার্সটুডে/মূসা রেজা/‌আশরাফুর রহমান/১৮