তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টার পর ৯,০০০ সরকারি কর্মী বরখাস্ত
https://parstoday.ir/bn/news/world-i14959-তুরস্কে_অভ্যুত্থান_প্রচেষ্টার_পর_৯_০০০_সরকারি_কর্মী_বরখাস্ত
তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর প্রায় ৯,০০০ সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান জোরদারের পরিপ্রেক্ষিতে এসব কর্মীকে বরখাস্ত করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০১৬ ২০:০৩ Asia/Dhaka
  • তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টার পর ৯,০০০ সরকারি কর্মী বরখাস্ত

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর প্রায় ৯,০০০ সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান জোরদারের পরিপ্রেক্ষিতে এসব কর্মীকে বরখাস্ত করা হয়।

তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলেছে, মোট ৮,৭৭৭ সরকারি চাকরিজীবীকে তিন দিন আগে বরখাস্ত করা হয়েছে। তুরস্কের সরকারি বার্তা সংস্থাকে এক কর্মকর্তা বলেছেন, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন প্রাদেশিক গভর্নর এবং ২৯ জন নগর প্রশাসক রয়েছেন। বরখাস্ত কর্মীদের বিচার করা হবে কিনা সে বিষয়ে খবরে কিছু উল্লেখ করা হয় নি।

এর আগের খবরে বলা হয়েছে, ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে প্রায় ৮,০০০ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, অন্তত ১০০ জেনারেল এবং অ্যাডমিরালসহ প্রায় ৬,০০০ সেনা কর্মকর্তা ও বিচারককে আটক করা হয়েছে।

তুর্কি সরকার এ অভ্যুত্থান প্রচেষ্টার জন্য মার্কিন প্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করেছে। তবে গুলেন এ ঘটনায় নিজের জড়িত থাকার কথা কঠোরভাবে অস্বীকার করেছেন।#

পার্সটুডে/মূসা রেজা/১৯