উত্তেজনা উস্কে দেয়ার দায়ে মার্কিন নাগরিককে আটক করেছে ভেনিজুয়েলা
https://parstoday.ir/bn/news/world-i15208-উত্তেজনা_উস্কে_দেয়ার_দায়ে_মার্কিন_নাগরিককে_আটক_করেছে_ভেনিজুয়েলা
ভেনিজুয়েলায় বসবাসরত একজন মার্কিন নাগরিককে সস্ত্রীক আটক করা হয়েছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে উত্তেজনা উস্কে দেয়ার অভিযোগে এ দম্পতিকে আটক করা হয়। ওই মার্কিন নাগরিকের স্ত্রী ভেনিজুয়েলার নাগরিক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০১৬ ১৩:৩১ Asia/Dhaka
  • উত্তেজনা উস্কে দেয়ার দায়ে মার্কিন নাগরিককে আটক করেছে ভেনিজুয়েলা

ভেনিজুয়েলায় বসবাসরত একজন মার্কিন নাগরিককে সস্ত্রীক আটক করা হয়েছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে উত্তেজনা উস্কে দেয়ার অভিযোগে এ দম্পতিকে আটক করা হয়। ওই মার্কিন নাগরিকের স্ত্রী ভেনিজুয়েলার নাগরিক।

ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে আটকের খবর দিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গুস্তাভো গোনজালেস লোপাজ। আটক ব্যক্তির নাম জোশুয়া হোল্ত এবং গত মাসের ৩০ তারিখে তাকে সরকারি আবাসিক কমপ্লেক্স থেকে আটক করা হয়।

আটক ব্যক্তি ভেনিজুয়েলাকে অস্থিতিশীল করে তোলার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। তার সঙ্গে ভেনিজুয়েলার  ছয় নাগরিককে আটক করা হয়েছে এবং দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে অপর ছয় জন নিহত হয়েছে।

অবশ্য মার্কিন নাগরিকের বাসভবনে অভিযানের সময় এ বন্দুকযুদ্ধ হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি। এর আগে, মার্কিন সংবাদ মাধ্যম হোল্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। ২৪ বছর বয়সি এ মার্কিন নাগরিক ভেনিজুয়েলায় বিয়ে করতে গিয়েছিলেন বলে মার্কিন গণমাধ্যম দাবি করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২১