ট্রাম্পকে মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে চায় ইউরোপ: পলিটিকো
https://parstoday.ir/bn/news/world-i155908-ট্রাম্পকে_মোকাবেলার_জন্য_প্রস্তুতি_নিতে_চায়_ইউরোপ_পলিটিকো
পার্সটুডে- ইউরোপীয় কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম 'পলিটিকো' জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের গ্রিনল্যান্ড সম্পর্কিত দাবির মাঝেই ইউরোপীয় ইউনিয়ন সরাসরি ট্রাম্পকে মোকাবেলার করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ০৮, ২০২৬ ১৭:৪৯ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

পার্সটুডে- ইউরোপীয় কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম 'পলিটিকো' জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের গ্রিনল্যান্ড সম্পর্কিত দাবির মাঝেই ইউরোপীয় ইউনিয়ন সরাসরি ট্রাম্পকে মোকাবেলার করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউরোপীয় কূটনীতিক বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন সরাসরি তাকে মোকাবেলার প্রস্তুতি নেয়ার দাবি করেছে।

পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, পলিটিকো নামের সাময়িকী বুধবার জানিয়েছে, ইউরোপ ইতিমধ্যেই একটি পরিকল্পনা প্রস্তুত করতে শুরু করেছে। এই পরিকল্পনায় থাকছে গ্রিনল্যান্ডে আমেরিকা আক্রমণ করলে ইউরোপ কীভাবে তা মোকাবেলা করবে এবং গ্রিনল্যান্ডের আশেপাশে কীভাবে ন্যাটোর উপস্থিতি বাড়াবে।

এই ইউরোপীয় কূটনীতিক পলিটিকোকে বলেছেন, "ট্রাম্পকে সরাসরি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আগ্রাসী অবস্থায় আছেন এবং আমাদের প্রস্তুত থাকতে হবে।"

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোববার আটলান্টিক ম্যাগাজিনকে বলেছেন, "যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডকে প্রয়োজন।" এই দ্বীপটি রাশিয়ার এবং চীনের জাহাজের মাধ্যমে ঘিরে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবির প্রতিক্রিয়ায় বলেছেন, গ্রিনল্যান্ড দখলের হুমকি বন্ধ করুন, যেটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অংশ।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন