'এরা ট্রাম্পের আমেরিকার দানবকুল'
https://parstoday.ir/bn/news/world-i155942-'এরা_ট্রাম্পের_আমেরিকার_দানবকুল'
পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে এক পুলিশের গুলিতে ৩৭ বছর বয়স্ক একজন মার্কিন নারী নিহত হওয়ার ঘটনা এক্স (সাবেক টুইটার) সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও ক্ষোভের ঝড় তুলেছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১০, ২০২৬ ১০:৪২ Asia/Dhaka
  • মিনিয়াপোলিস শহরের এক পুলিশের গুলিতে নিহত মার্কিন নারী রিনি নিকোলে গুড
    মিনিয়াপোলিস শহরের এক পুলিশের গুলিতে নিহত মার্কিন নারী রিনি নিকোলে গুড

পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে এক পুলিশের গুলিতে ৩৭ বছর বয়স্ক একজন মার্কিন নারী নিহত হওয়ার ঘটনা এক্স (সাবেক টুইটার) সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও ক্ষোভের ঝড় তুলেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে গত বুধবার রিনি নিকোলে গুড নামের ওই নারী নিহত হন অভিবাসন ও কর বা শুল্ক বিভাগের এক পুলিশ কর্মকর্তার গুলিতে। ওই নারী তখন নিজের শহর মিনিয়াপলিসে গাড়ি চালাচ্ছিলেন।

তিন সন্তানের ওই জননীকে 'আত্মরক্ষার' কারণে হত্যা করা হয়েছে বলে মার্কিন কেন্দ্রীয় পুলিশ বিভাগ জানিয়েছে। কিন্তু মিনিয়াপলিসের মেয়র এই হত্যাকাণ্ডকে 'অপ্রয়োজনীয় ও বিবেক-বর্জিত' কাজ বলে নিন্দা জানিয়েছেন। ট্রাম্পের অভিভাসন নীতি বাস্তবায়নের ক্ষেত্রে এই ঘটনাকে একটি বিপজ্জনক পর্যায়ে উপনীত হওয়ার সংকেত বলে উল্লেখ করেছেন এই মেয়র।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ঘটনাকে আত্মরক্ষামূলক বলে সমর্থন জানিয়েছেন।  

এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোতে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে। তারা এ ঘটনাকে পুলিশ বাহিনীর বেপরোয়া ও বিবেকহীন অপব্যবহার বলে নিন্দা জানাচ্ছেন। এখানে এক্স সামাজিক মাধ্যমে এ ধরনের প্রতিবাদ ও নিন্দার কয়েকটি বর্ণনা তুলে ধরা হল:   

ব্রায়ান ক্র্যাসেনস্টেইন নামের একজন এক্স ইউজার লিখেছেন, 'রিনি নিকোলে গুড ছিলেন তিন সন্তানের মা। মিনিয়াপলিসের এই মায়ের সম্মানে সারা দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকাগুলো  অর্ধনমিত রাখা উচিত।' 

স্কারলেট নামের আরেক এক্স ইউজার মার্কিন পুলিশের এ ধরনের সহিংসতার দিকে ইঙ্গিত করে লিখেছেন, 'এখন যারা চিৎকার করছেন তারাই হলেন সেইসব নোংরা উদারনৈতিক বা লিবারেল যারা বলেছিলেন নিরস্ত্র প্রতিবাদী অ্যাশিল ব্যবিটকে ন্যান্সি পেলোসির ঝড়ো-বাহিনীর একজনকে দিয়ে মৃত্যুদণ্ড দেয়া উচিত ছিল।  বলতে পারেন ওই নারীর নাম ব্রায়ান।' 


মিস্টার স্কারলেটের মন্তব্য ও মিসেস ব্রায়ান-এর ছবি 

একই মিডিয়া ব্যবহারকারি জ্যা ক্যানাডা লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প তিন সন্তানের মাকে হত্যার এই ঘটনার ব্যাপারে এতই ভীত যে  তিনি আরও অর্থ দিয়ে  সশস্ত্র বাহিনীকে ঘুষ দিতে বাধ্য হয়েছেন। চিন্তা করুন একজন শিশু-নির্যাতক ও প্রতারক ব্যক্তির কথা যিনি একটি জুয়া খেলার কেন্দ্র তথা ক্যাসিনোকে দেউলিয়া করেছেন এবং কুকুরের মত চিৎকার করেন যখন তার কাছে কাউকে হীন বা দুর্ব্যবহারকারী মনে হয়? 

এক্স মিডিয়ায় জ্যা ক্যানাডার মন্তব্য 

আরেকজন ইউজার এড ক্র্যাসেনস্টেইন একই প্রসঙ্গে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগের (আই সি ই ) কর্মীরা  রিনি নিকোলের নাড়ির স্পন্দন পরীক্ষা করে দেখতে আগ্রহী একজন ডাক্তারকেও তা করতে দেননি যখন তারা মিনিয়াপলিসে ওই নারীর ওপর গুলি চালিয়েছিল। 

ডাক্তার বলছিলেন: আমি কি নাড়ির স্পন্দন পরীক্ষা করতে পারি? 

আই সি ই: না! 

ডাক্তার: আমি একজন চিকিৎসক!

আই সি ই: আমি পরোয়া করি না! 

এরা হচ্ছেন ট্রাম্পের অ্যামেরিকার দানবকুল। 

এড ক্র্যাসেনস্টেইন-এর পোস্ট

আরেক ইউজার কিয়ি প্রিটসকার জোর দিয়ে লিখেছেন, ভিডিও ফুটেজ স্পষ্টভাবে দেখাচ্ছে যে রিনি নিকোলে সামনে-থাকা আই সি ই-এজেন্টদের গাড়িকে হাত দিয়ে ইশারা দিচ্ছেন যাতে আগে যাওয়ার অনুমতি দেয়া হয়, আর এটি ডি এইচ এস-এর

এই গল্প বাতিল করে দেয় যে তিনি আই সি ই এজেন্টকে গুলি করতে চেয়েছেন। 

কিয়ি প্রিটসকার-এর পোস্ট করা ছবি 

মার্কিন সাংবাদিক ব্রিয়ান অ্যালেন উপহাস করে লিখেছেন, মিনিয়াপলিস পুলিশের প্রধান ব্রিয়ান ও'হারা সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিমত করেছেন। ও'হারা নিশ্চিত সংবাদ দিয়েছেন যে রিনি নিকোলে গুড ছিলেন আজকের ঘটনার একমাত্র ব্যক্তি যে আহত হয়েছেন। এটি ট্রাম্পের এই দাবির সঙ্গে সাংঘর্ষিক যে একজন আই সি ই (ইমিগ্রেশন কাস্টম বিভাগীয়) কর্মকর্তা আহত হয়েছিলেন এবং তিনি এখন হাসপাতালে সেরে উঠছেন। তাদের একজন মিথ্যা বলছেন- এবং পুলিশ প্রধান মিথ্যাবাদী নন। 

ব্রিয়ান অ্যালেন-এর পোস্ট 

ইউজার্প দা শেফ নামের একজন ইউজার লিখেছেন, এই হলেন ঘৃণ্য আই সি ই এজেন্ট যে রিনি নিকোলে গুডকে আজ মিনিয়াপলিসে হত্যা করেছেন, তিনি অপরাধ করার পর ঘটনাস্থল থেকে হেঁটে চলে যাচ্ছেন। আপনি জেনে রাখুন এই ব্যক্তিই হচ্ছে তিনি ট্রাম্পের দাবি অনুযায়ী যিনি 'হাসপাতালে সেরে উঠছেন' মারাত্মক হামলার শিকার হওয়ার পর। মাগা (MAGA) তথা মেইক অ্যামেরিকা গ্রেট এগেইন-এর লোকটি নিঃস্বাস নেয়ার মতই খুব সহজেই মিথ্যা কথা বলতে পারেন।  

ইউজার্প দা শেফ-এর পোস্ট 

পার্সটুডে/এমএএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।