দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর কমান্ডার
'আমরা আমাদের আঞ্চলিক জলসীমায় ইরানি নৌবহরের উপস্থিতিকে স্বাগত জানাই'
পার্সটুডে-দক্ষিণ আফ্রিকান নৌবাহিনীর কমান্ডার ইরানি নৌবাহিনী এবং তার দেশের মধ্যে সম্পর্ক আরো সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন।
পার্সটুডে অনুসারে,দক্ষিণ আফ্রিকান নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল মুন্ডে লোবসে ইসলামি প্রজাতন্ত্রের ইরানি নৌবাহিনীর ১০৩তম নৌবহরের কমান্ডার ফার্স্ট লেফটেন্যান্ট এমাদ নেজাদমারিদির সাথে দেখা করেছেন। এই বৈঠকে অ্যাডমিরাল লোবসে উইল ফর পিস ২০২৬ মহড়ায় ইরানি নৌবাহিনীর অংশগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইসলামি প্রজাতন্ত্রের ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানির সাথে আমার প্রথম বৈঠকে একমত হয়েছিলেন যে ইরান এবং দক্ষিণ আফ্রিকার দুই নৌবাহিনীর মধ্যে সম্পর্কের স্তর উন্নত করা হবে।
তিনি আরো বলেন, আজ আমরা ইরানি নৌবাহিনীকে এই মহড়ায় তার তিনটি যুদ্ধজাহাজ প্রেরণ করতে দেখছি যা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক উন্নত করার এবং ইরান ও দক্ষিণ আফ্রিকার দুই জাতির মধ্যে বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বৃদ্ধির লক্ষণ যাতে মহাসাগর এবং উন্মুক্ত জলসীমায় সামুদ্রিক নিরাপত্তাও উন্নত হয়।
অ্যাডমিরাল লবসে ইরানি নৌবহরকে সমর্থন করার জন্য দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করে বলেছেন, "ইরান ভ্রমণ এবং নির্মাণাধীন মাকরান হেলিকপ্টার ক্যারিয়ার পরিদর্শনের সময়,আমি ইরানি অ্যাডমিরালকে বলেছিলাম যে আমি খুব চাই যে মাকরান তার প্রথম নৌ অভিযানে দক্ষিণ আফ্রিকায় আসুক। এখন, দুই বছর পর আমি দেখতে পাচ্ছি যে এই বক্তব্য সত্য হয়েছে এবং এখন ইরানি নৌবহর কেবল এখানেই নয় রাশিয়া,চীন, সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক মহড়ায়ও অংশ নিচ্ছে।"
দক্ষিণ আফ্রিকান নৌবাহিনীর কমান্ডার আরো বলেন, আমরা আমাদের সাদা ইউনিফর্ম পরিহিত ভাইদের মতো আমাদের মিশন এলাকায় শান্তি ও বন্ধুত্বের প্রেমিক হিসেবে আমাদের কর্তব্য পালন করছি তা দেখানোর জন্য।'
অ্যাডমিরাল মন্ডে লবসে স্মরণ করিয়ে দিয়েছেন, 'আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীকে আশ্বস্ত করছি যে দক্ষিণ আফ্রিকান নৌবাহিনী যেকোনো সময় তার আঞ্চলিক জলসীমায় ইরানি নৌবহরের উপস্থিতিকে স্বাগত জানাতে প্রস্তুত।' দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর কমান্ডার আশা প্রকাশ করেন যে ইরান ও দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর মধ্যে সম্পর্ক আরও বিকশিত হবে। তিনি বলেন, 'যতক্ষণ পর্যন্ত পূর্ব দিকে সূর্য উদিত হয় ততক্ষণ পর্যন্ত ইরানি নৌবাহিনী এবং জাতির সাথে বন্ধুত্ব অটুট থাকুক।'#
পার্সটুডে/এমবিএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।