আমেরিকায় অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ এবং ওয়াশিংটনের দ্বিমুখী নীতি
-
আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ক্রিস্টি নোয়েম
পার্সটুডে-আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী সরকারের বিরুদ্ধে যে-কোনো প্রচারণা বা সহিংসতার ব্যবহারকে "ঘরোয়া সন্ত্রাসবাদ" এর উদাহরণ হিসেবে বিবেচনা করেছেন।
পার্সটুডে অনুসারে আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ক্রিস্টি নোয়েম অভিবাসন কর্মকর্তাদের হাতে নিহত তরুণ বিক্ষোভকারীকে সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, সরকারের বিরুদ্ধে যে-কোনো প্রচারণা বা সহিংসতার ব্যবহার "ঘরোয়া সন্ত্রাসবাদ" এর উদাহরণ।
ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদকারী একজন নার্সকে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা গুলি করে হত্যা করার পর, ক্রিস্টি নোয়েম তার কর্মকাণ্ডকে "ঘরোয়া সন্ত্রাসবাদ" হিসাবে উল্লেখ করেছেন এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এবং মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রেকে ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ করেছেন। আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী হুমকিও দিয়েছেন যে প্রয়োজনে ট্রাম্প "দাঙ্গা আইন" প্রয়োগ করতে প্রস্তুত।
একজন প্রতিবেদক জিজ্ঞাসা করেছিলেন: হোয়াইট হাউস নিহত ব্যক্তিকে কি দেশীয় সন্ত্রাসী বলেছে এবং তিনি কি এই বর্ণনাকে সমর্থন করেন নাকি তার কাছে প্রমাণ আছে? জবাবে তিনি বলেন: যখন আপনি আদর্শিক কারণে সরকারের বিরুদ্ধে সহিংসতা ব্যবহার করতে থাকেন এবং সহিংসতা প্রতিরোধ ও অব্যাহত রাখতে চান, তখন এটাই দেশীয় সন্ত্রাসবাদের সংজ্ঞা। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী তখন দাবি করেন যে, “এই ব্যক্তি ফেডারেল অভিবাসন প্রয়োগকারী কর্মকর্তাদের কার্যক্রম ব্যাহত করার জন্য অস্ত্র ও গোলাবারুদ নিয়ে এসেছিলেন,” তিনি আরও বলেন: সে দেশীয় সন্ত্রাসবাদের একটি কাজ করেছে। এটাই বাস্তবতা।
গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে নাগরিকদের দ্বারা রেকর্ড করা এবং প্রকাশিত ছবি ও ভিডিওতে নিহত ব্যক্তি অ্যালেক্স প্র্যাটিকের হাতে একটি মোবাইল ফোন দেখা যায় এবং কোনও ছবিতেই তার হাতে স্পষ্টভাবে কোনও অস্ত্র দেখা যায় না, তা সত্ত্বেও নোয়ামের এই বক্তব্য এসেছে।
এখন প্রশ্ন হলো যদি মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল বাহিনীর বিরুদ্ধে সহিংসতাকে "ঘরোয়া সন্ত্রাসবাদ" হিসেবে বিবেচনা করা হয়, তাহলে অন্যান্য দেশে, বিশেষ করে ইরানে, সশস্ত্র বা সহিংস ব্যক্তি বা গোষ্ঠীর সাথে আচরণকে কেন ভিন্ন মানদণ্ডে পরিমাপ করা হয় কিংবা দমন-পীড়ন হিসেবে নিন্দা করা হয়? দুটি ভিন্ন দেশে একই আচরণকে কি দুটি সম্পূর্ণ বিপরীত লেবেল দ্বারা বর্ণনা করা যেতে পারে? এখনও কি সন্ত্রাসবাদের মতো ধারণা সম্পর্কে সামঞ্জস্যপূর্ণ ও স্পষ্ট নীতি মেনে চলার দাবি করা যেতে পারে?#
পার্সটুডে/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন