ফিফার সাবেক সভাপতি: আমেরিকায় যাবেন না
পার্সটুডে- নিরাপত্তার কারণে চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বয়কট করার কথা যেসব সমর্থক ভাবছেন তাদের প্রতি সমর্থন জানিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার।
ব্লাটার সুইস দুর্নীতিবিরোধী আইনজীবী মার্ক পিটের মন্তব্যকেও সমর্থন করেছেন যিনি ব্লাটারের সভাপতি থাকাকালীন সম্ভাব্য সংস্কার নিয়ে ফিফার সাথে কাজ করেছিলেন। তিনি বলেছেন যে টুর্নামেন্টের সময় তার ভক্তদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকা উচিত। ব্লাটার সোশ্যাল মিডিয়ায় আরো বলেছেন: "আমি মনে করি মার্ক পিটের এই বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তোলা ঠিক।"
পিট এই মাসের শুরুতে মিনিয়াপলিসে একজন মার্কিন অভিবাসন কর্মকর্তার দ্বারা রেনে গুডের হত্যাকাণ্ডের ঘটনাকে ভক্তরা মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ না করার অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেছেন। গত সপ্তাহান্তে আরেক মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটির মৃত্যুর পর পিটের মন্তব্যের প্রতি ব্লাটারের সমর্থন এসেছে।১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/এমবিএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।