ইরানের প্রতি আকৃষ্ট হচ্ছে অসংখ্য চীনা নাগরিক
https://parstoday.ir/bn/news/world-i158514-ইরানের_প্রতি_আকৃষ্ট_হচ্ছে_অসংখ্য_চীনা_নাগরিক
পার্সটুডে- সিএনএন একটি প্রতিবেদনে লিখেছে: ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল যুদ্ধ চলার ঠিক একই সময়ে ইরানি সভ্যতা ও সংস্কৃতির প্রতি চীনা জনগণের আগ্রহ হঠাৎ করে বেড়ে গেছে।
(last modified 2026-04-17T07:35:13+00:00 )
এপ্রিল ১৬, ২০২৬ ১৩:১১ Asia/Dhaka
  • চীনের ইনার মঙ্গোলিয়ায় ইরানি পুরাকীর্তির একটি প্রদর্শনী
    চীনের ইনার মঙ্গোলিয়ায় ইরানি পুরাকীর্তির একটি প্রদর্শনী

পার্সটুডে- সিএনএন একটি প্রতিবেদনে লিখেছে: ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল যুদ্ধ চলার ঠিক একই সময়ে ইরানি সভ্যতা ও সংস্কৃতির প্রতি চীনা জনগণের আগ্রহ হঠাৎ করে বেড়ে গেছে।

তাসনিমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বেইজিংয়ের বইয়ের দোকান ও বিশ্ববিদ্যালয়গুলোতে ইরানের ইতিহাস, ভ্রমণকাহিনী এবং এমনকি ‘পার্সেপোলিস’-এর মতো ছবির বইয়েরও দুষ্প্রাপ্যতা দেখা দিয়েছে বা সেগুলোর চাহিদা প্রচণ্ড বেড়ে গেছে।

অনেক চীনা নাগরিক ইরানকে ‘শত্রুর’ বিরুদ্ধে মিত্র হিসেবে দেখে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা একই ভাবে মার্কিন-বিরোধী মনোভাবসম্পন্ন একটি দেশের প্রতি চীনা জনগণের মধ্যে আরও বেশি সহানুভূতি ও কৌতূহল তৈরি করেছে।

এমনকি চীনের ইনার মঙ্গোলিয়ায় ইরানি পুরাকীর্তির একটি প্রদর্শনীও অভূতপূর্ব সাড়া ফেলেছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।