আমরা যুদ্ধে হেরে গেছি; ইরানকে ছাড় দিতে হবে: মিয়ারশাইমার
এপ্রিল ২৯, ২০২৬ ১৮:১০ Asia/Dhaka
-
মিয়ারশাইমার
পার্সটুডে- আমেরিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক জন মিয়ারশাইমার বলেছেন, আমরা এই যুদ্ধে হেরে গেছি এবং আমাদের পক্ষ থেকে ইরানকে কিছু ছাড় দিতে হবে।
মার্কিন রাজনৈতিক বিজ্ঞানী জন মিয়ারশাইমার ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ এবং এর পরিণতি সম্পর্কে বলে, ইরানিরা কখনোই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দেবে না।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালী এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা তাদের শক্তির মূল উৎস। তারা কখনোই এগুলো হাতছাড়া করবে না।
মিয়ারশাইমার আরও বলেন, বাস্তবে আমরা এই যুদ্ধে হেরে গেছি এবং আমাদের কিছু ছাড় দিতেই হবে।#
পার্সটুডে/এস এ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন
ট্যাগ