অর্থহীন কথাবার্তা বাদ দিন: যুক্তরাষ্ট্রকে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i158994-অর্থহীন_কথাবার্তা_বাদ_দিন_যুক্তরাষ্ট্রকে_রাশিয়া
পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পর ইং কেবল হরমুজ প্রণালীর মাধ্যমে চলাচল ব্যাহত হয়েছে; তাই অর্থহীন যুক্তি পরিহার করা উচিত।
(last modified 2026-04-30T04:25:32+00:00 )
এপ্রিল ৩০, ২০২৬ ১২:৫৪ Asia/Dhaka
  • জাখারোভা
    জাখারোভা

পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পর ইং কেবল হরমুজ প্রণালীর মাধ্যমে চলাচল ব্যাহত হয়েছে; তাই অর্থহীন যুক্তি পরিহার করা উচিত।

পার্সটুডের প্রতিবেদনে ইরনা নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট- এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন যথাযথভাবে চলছিল, যতক্ষণ না মার্কিন-ইসরায়েলি জোট ইরানের বিরুদ্ধে একটি অযৌক্তিক, অবৈধ এবং বেপরোয়া আক্রমণাত্মক অভিযান শুরু করে।

জাখারোভা জোর দিয়ে বলেন, এটিই মূল বিষয়; এ প্রসঙ্গে অন্যান্য সব যুক্তি ভিত্তিহীন। অর্থহীন কথাবার্তা বাদ দিতে হবে।

তিনি আরও বলেন, রাশিয়া শুরু থেকেই সংঘাতের পরিবর্তে রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমস্যা সমাধানের পক্ষপাতী। আমরা ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ও আলোচনা শুরুকে স্বাগত জানিয়েছি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এই অত্যন্ত জটিল আন্তর্জাতিক পরিস্থিতি সমাধানে সহায়তা করার ব্যাপারে আমরা এখনও প্রতিশ্রুতিবদ্ধ।#

পার্সটুডে/এস এ/৩০

শ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকু