মেদভেদেভ: ইরান পারমাণু অস্ত্রের দিকে এগোচ্ছে এমন তথ্য নেই
https://parstoday.ir/bn/news/world-i159012-মেদভেদেভ_ইরান_পারমাণু_অস্ত্রের_দিকে_এগোচ্ছে_এমন_তথ্য_নেই
পার্সটুডে- রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে, ইরান পারমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে।
(last modified 2026-04-30T11:47:19+00:00 )
এপ্রিল ৩০, ২০২৬ ১৮:৫৫ Asia/Dhaka
  • মেদভেদেভ
    মেদভেদেভ

পার্সটুডে- রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে, ইরান পারমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত অদূর ভবিষ্যতে শেষ হবে না।‌মেদভেদেভ আরও বলেন, পুতিন ও ট্রাম্পের নতুন সংলাপ প্রমাণ করে যে, বর্তমান মার্কিন প্রশাসন বাস্তববাদী। ট্রাম্পের সঙ্গে মস্কোর সম্পর্ক বাস্তবমুখী এবং এটি ভালো।‌

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান বলেন, ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব রাশিয়ার সঙ্গে যুদ্ধের ভ্রান্ত ধারণায় ভুগছে। রাশিয়া ও ইউরোপের বর্তমান সম্পর্কের স্তর বিপর্যয়কর এবং আগের সম্পর্ক হারিয়ে যাওয়া দুঃখজনক।‌

মেদভেদেভ আরো বলেন, সংঘাত শেষ হলেও রাশিয়া ও ইউরোপের মধ্যে পারস্পরিক অবিশ্বাসের মাত্রা অত্যন্ত বেশি থাকবে।‌এই রুশ কর্মকর্তা সতর্ক করে বলেন, পারমাণবিক মহাপ্রলয় ঘটার সম্ভাবনা বাস্তব, যা অত্যন্ত দুঃখজনক।#

পার্সটুডে/এস এ/৩০

শ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকু