যুক্তরাষ্ট্রে জ্বালানি সংকট; তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের নেয়া পদক্ষেপগুলো অচলাবস্থার মুখে
-
যুক্তরাষ্ট্রে জ্বালানি সংকট
পার্সটুডে- ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে লিখেছে: ক্রমবর্ধমান তেলের দাম হোয়াইট হাউসের জন্য একটি বড় রাজনৈতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পার্সটুডে জানিয়েছে, ওয়াশিংটন পোস্টের একটি নতুন প্রতিবেদন যুক্তরাষ্ট্রের ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে; যেখানে জ্বালানির মূল্যবৃদ্ধি শুধু হোয়াইট হাউসের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জই হয়ে ওঠেনি, বরং আমেরিকান নাগরিকদের ভোগের ধরণ এবং দৈনন্দিন জীবনেও ব্যাপক পরিবর্তন এনেছে।
ওয়াশিংটন পোস্ট লিখেছে: ক্রমবর্ধমান তেলের দাম হোয়াইট হাউসের জন্য একটি বড় রাজনৈতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের একের পর এক বিকল্প পদক্ষেপগুলো ফুরিয়ে আসছে।
ওয়াশিংটন পোস্ট একটি সমীক্ষার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে: জ্বালানির দাম ক্রমাগত বাড়তে থাকায় ৪৪ শতাংশ আমেরিকান বলেছেন যে তারা ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে দিয়েছেন।
প্রতিবেদন অনুসারে, জ্বালানির উচ্চমূল্যের প্রতিক্রিয়ায় ৪২ শতাংশ আমেরিকান তাদের পারিবারিক ব্যয় কমিয়েছেন এবং ৩৪ শতাংশ তাদের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করেছেন।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে জ্বালানির দাম কমানোর জন্য হোয়াইট হাউসের বেশিরভাগ উপায়ই নিঃশেষ হয়ে গেছে, ফলে এখন কেবল সীমিত এবং ঝুঁকিপূর্ণ বিকল্পই অবশিষ্ট রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ট্রাম্পের পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে (কৌশলগত) রিজার্ভ থেকে অর্থ উত্তোলন, জোনস অ্যাক্ট স্থগিত করা, (পরিবেশগত) বিধিনিষেধ শিথিল করা এবং কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, কিন্তু এই পদক্ষেপগুলোর প্রভাব সীমিতই রয়ে গেছে এবং জ্বালানি সংকট নিরসনে কাজে আসছে না।#
পার্সটুডে/এমআরএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন