ট্রাম্পের চীন সফর কেলেঙ্কারি বয়ে এনেছে: মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা
-
• মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার
পার্সটুডে- মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা এক বার্তায় জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর আমেরিকার জনগণের জন্য কোনো সাফল্য বয়ে আনেনি এবং এটি কেলেঙ্কারি বয়ে এনেছে।
পার্সটুডে জানিয়েছে, সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে মার্কিন প্রেসিডেন্টের চীন সফর প্রসঙ্গে এক বার্তায় লিখেছেন, "সমস্ত আনুষ্ঠানিকতা মেনে সম্পন্ন হওয়া এই সফরটি শুল্ক, বাণিজ্য, হরমুজ প্রণালী, পশ্চিম এশিয়ার যুদ্ধ বা ইউক্রেনের যুদ্ধ- কোনো বিষয়েই আমেরিকার জনগণের জন্য কোনো সাফল্য বয়ে আনেনি। এই সফর ছিল পুরাই কেলেঙ্কারি এবং চরম লজ্জার বিষয়।"
সিনেটের ডেমোক্র্যাটিক সংখ্যালঘু নেতা অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের অকার্যকারিতার দিকেও ইঙ্গিত করে জোর দিয়ে বলেছেন, "তিনি বিদেশেও সমানভাবে অকার্যকর এবং তিনি দেশে যা নিয়ে এসেছেন তা হলো তাইওয়ান ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে তিরস্কার করেছেন।" মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার তিন দিনের চীন সফর শেষ করে বেইজিং ত্যাগ করেছেন।#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।