নিরাপত্তা পরিষদকে মার্কিন অপব্যবহারের বিষয়ে ইরানের হুঁশিয়ারি
-
জাতিসংঘ
পার্সটুডে- জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং দেশটির পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর জন্য নিরাপত্তা পরিষদের অপব্যবহার করছে।
মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন মঙ্গলবার বলেছে, যুক্তরাষ্ট্র, ইতিহাসে একমাত্র দেশ যারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুরক্ষার অধীনে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ছাড়া তারা অবৈধ নৌ অবরোধ এবং সমগ্র অঞ্চল জুড়ে ইসরায়েলের প্রতি অবিচল সমর্থনের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে।
জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মিশন আরও যোগ করেছে: "যুক্তরাষ্ট্র আবারও ইরান ও তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এবং নৌচলাচলের স্বাধীনতার কথা বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অপব্যবহার করছে।"
জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন জোর দিয়ে বলেছে: "প্রকৃতপক্ষে, অপরাধী ও চোর এখন বিচারকের ভূমিকা পালন করছে এবং নিজেদের অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।"#
পার্সটুডে/এমআরএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন