প্রতিশোধ নেওয়া ইরানের অধিকার: সাবেক সিআইএ কর্মকর্তা
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ'র সাবেক পদস্থ কর্মকর্তা ল্যারি জনসন বলেছেন, প্রতিশোধ নেওয়া ইরানের অধিকার এবং হিজবুল্লাহ মোটেও কোনো সন্ত্রাসী সংগঠন নয়।
তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সিআইএ কর্মকর্তা বলেছেন, “প্রতিশোধ নেওয়া ইরানের অধিকার।”রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সিআইএ কর্মকর্তা ল্যারি জনসন মনে করেন, ইরান এখনো তার মূল প্রতিশোধ নেয়নি। তার মতে, অঞ্চলের বিভিন্ন দেশে যে হামলাগুলো হয়েছে, সেগুলো মূলত একটি সতর্কবার্তা ছিল, যাতে তারা নিজেদের ভূখণ্ডকে আগ্রাসনের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে না দেয়।
তিনি বলেন, “যে কেউ যদি দেখে তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে, তবে সে প্রতিশোধ চাইবে। এটি কোনো চরমপন্থা নয়, বরং যুক্তিসঙ্গত আচরণ।”
তিনি আরও বলেন, হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে গড়ে উঠেছে এবং তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। অন্যদিকে, তিনি বলেন, ইসরায়েল নির্বিচারে বোমা হামলার মাধ্যমে শিশু ও বেসামরিক নাগরিকদের হত্যা করে।#
পার্সটুডে/এস এ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।