যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম সংগঠনের পক্ষ থেকে ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা
https://parstoday.ir/bn/news/world-i160120-যুক্তরাষ্ট্রের_বৃহত্তম_মুসলিম_সংগঠনের_পক্ষ_থেকে_ইসরায়েলি_অপরাধযজ্ঞের_নিন্দা
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম সংগঠন ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে, যার ফলে ৭ মাস বয়সী এক শিশুসহ অন্তত ৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
(last modified 2026-06-08T03:47:48+00:00 )
জুন ০৮, ২০২৬ ০৯:৪৫ Asia/Dhaka
  • • কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR)
    • কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR)

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম সংগঠন ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে, যার ফলে ৭ মাস বয়সী এক শিশুসহ অন্তত ৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR) এক বিবৃতিতে ইসরায়েলের সেই হামলার নিন্দা জানিয়েছে, যার ফলে ৭ মাস বয়সী এক শিশুসহ অন্তত ৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR)-এর বিবৃতিতে বলা হয়েছে: অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৭ মাস বয়সী এক শিশুর হত্যাকাণ্ড একটি ভয়াবহ অপরাধ, যা প্রত্যেক মানুষের বিবেককে নাড়া দেওয়া উচিত।

এতে আরও বলা হয়েছে: মার্কিন করদাতাদের টাকায় সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে যে সামরিক বাহিনী বারবার শিশু, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং বেসামরিক নাগরিকদের হত্যা করে, তাদের দায়মুক্তি বা সুরক্ষায় থাকার কোনো অধিকার নেই। আমরা মার্কিন সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অপরাধে সহায়তা বন্ধ করতে এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা, দখলদারিত্বের অবসান ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।#

পার্সটুডে/এমআরএইচ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন