চীন সফর করেছে আফগান তালেবান প্রতিনিধি দল
https://parstoday.ir/bn/news/world-i16033-চীন_সফর_করেছে_আফগান_তালেবান_প্রতিনিধি_দল
আফগানিস্তানের তালেবানের একটি প্রতিনিধি দল চলতি মাসের গোড়ার দিকে চীন সফর করেছে। তালেবান সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এ খবরে বলা হয়েছে, আফগানিস্তানে দখলদারিত্ব নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দলটি চীন সফর করে। মার্কিন মদদপুষ্ট কাবুল সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার একই সময়ে চীন সফর করল আফগান তালেবান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩১, ২০১৬ ১১:৫৯ Asia/Dhaka
  •  চীন সফর করেছে আফগান তালেবান প্রতিনিধি দল

আফগানিস্তানের তালেবানের একটি প্রতিনিধি দল চলতি মাসের গোড়ার দিকে চীন সফর করেছে। তালেবান সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এ খবরে বলা হয়েছে, আফগানিস্তানে দখলদারিত্ব নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দলটি চীন সফর করে। মার্কিন মদদপুষ্ট কাবুল সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার একই সময়ে চীন সফর করল আফগান তালেবান।

এক প্রবীণ তালেবান নেতা এ সম্পর্কে বলেছেন, তাদের কাতারের রাজনৈতিক দফতরের প্রধান আব্বাস স্তানাকজাই’র নেতৃত্বে প্রতিনিধি দলটি  বেইজিং সফর করে। চীন সরকারের আমন্ত্রণে গত ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হয়।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা বলেন, বিশ্বের অনেক দেশের সঙ্গেই তালেবানের সুসম্পর্ক রয়েছে।  এ সব দেশের মধ্যে চীনও রয়েছে।

সফরে বিদেশি বাহিনীর দখলদারিত্ব এবং আফগান জনগণকে হত্যার বিষয়টি চীনা কর্মকর্তাদের কাছে তুলে ধরা হয় বলেও জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের অন্যান্য প্রবীণ নেতাও এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তালেবানের কাতার দফতরের পক্ষ থেকে কথা বলার অনুমতি নেই বলে নাম প্রকাশ করতে চান নি তারা।

অবশ্য চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করে নি।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৩১