ফ্রান্সে আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শনীতে ইহুদিবাদী ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ
-
• ফরাসি অস্ত্র প্রদর্শনীতে ইহুদিবাদী ইসরায়েলের বুথ বন্ধ করা হয়
পার্সটুডে- ফরাসি সামরিক প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারির পর রাতেই ইহুদিবাদী ইসরায়েলের বুথ বন্ধ করে দেয়া হয়েছে।
পার্সটুডে জানিয়েছে, ইউরোপের সর্ববৃহৎ সমরাস্ত্র প্রদর্শনী ইউরোসাটোরিতে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করার পর রাতের প্রদর্শনীর আয়োজকরা দখলদার ইসরায়েলের বুথগুলোকে ঢেকে দেয় এবং বন্ধ করে দেয়।
গাজা ও লেবাননে যুদ্ধাপরাধে পশ্চিমা দেশগুলোর জড়িত থাকার বিষয়ে আন্তর্জাতিক তদন্ত চলার মধ্যে এই আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলের আনুষ্ঠানিক উপস্থিতি নিষিদ্ধ করার ঘটনা ঘটেছে।
একই সঙ্গে ইসরায়েলের উপস্থিতির প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রদর্শনী এলাকায় বিক্ষোভ করে।
বিক্ষোভকারীরা "সাম্রাজ্যবাদের মৃত্যু" এবং "আমরা সবাই গাজার সন্তান; ইসরায়েল খুনি" প্রভৃতি স্লোগান দিয়ে তারা দখলদার ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে স্লোগান দেয়।#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।