ইরান যুদ্ধ বিশ্বে ওয়াশিংটনের প্রতিরোধ ক্ষমতার আস্থাকে দুর্বল করে দিয়েছে: হিল
https://parstoday.ir/bn/news/world-i160956-ইরান_যুদ্ধ_বিশ্বে_ওয়াশিংটনের_প্রতিরোধ_ক্ষমতার_আস্থাকে_দুর্বল_করে_দিয়েছে_হিল
পার্সটুডে- মার্কিন একটি সংবাদপত্র ইরান-মার্কিন সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে এক প্রতিবেদনে লিখেছে: এই যুদ্ধ আমেরিকার কৌশলগত দুর্বলতাগুলো প্রকাশ করার পাশাপাশি চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দেশটির বিশ্বাসযোগ্যতা এবং প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে দিয়েছে।
(last modified 2026-07-02T06:33:30+00:00 )
জুলাই ০২, ২০২৬ ১২:২৯ Asia/Dhaka
  • ইরান যুদ্ধ বিশ্বে ওয়াশিংটনের প্রতিরোধ ক্ষমতার আস্থাকে দুর্বল করে দিয়েছে
    ইরান যুদ্ধ বিশ্বে ওয়াশিংটনের প্রতিরোধ ক্ষমতার আস্থাকে দুর্বল করে দিয়েছে

পার্সটুডে- মার্কিন একটি সংবাদপত্র ইরান-মার্কিন সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে এক প্রতিবেদনে লিখেছে: এই যুদ্ধ আমেরিকার কৌশলগত দুর্বলতাগুলো প্রকাশ করার পাশাপাশি চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দেশটির বিশ্বাসযোগ্যতা এবং প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে দিয়েছে।

ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, মার্কিন দৈনিক হিল সাম্প্রতিক ইরান-মার্কিন যুদ্ধের পরিণতি পর্যালোচনা করে একটি নিবন্ধে দাবি করেছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের স্বার্থের জন্য ক্ষতিকর চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

দৈনিকটি লিখেছে ইরান যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিণতি হিসেবে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়াসহ কৌশলগত প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আমেরিকার বিশ্বাসযোগ্যতাকে হ্রাস করেছে এবং এই দেশগুলো এখন এই সিদ্ধান্তে পৌঁছেছে, ট্রাম্প প্রশাসনের দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় সক্ষমতা ও ইচ্ছাশক্তি নেই।

ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইরানের ঘটনার উল্লেখ করে হিল লিখেছে: ট্রাম্প প্রশাসনের কার্যকলাপ এটাই প্রমাণ করে, দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবিলার জন্য প্রয়োজনীয় সংহতি ও স্থিতিশীলতার অভাব রয়েছে, এমনকি এমন পরিস্থিতিতেও যা সরাসরি যুদ্ধের দিকে গড়ায় না।

এই বিশ্লেষণের আরেকটি অংশে বলা হয়েছে, ইরান যুদ্ধ সামুদ্রিক হুমকির মুখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা অর্থনীতির দুর্বলতাও প্রকাশ করেছে।

হিলের মতে, ঠিক যেমন হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি পরিবহনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি তাইওয়ান প্রণালীও এশিয়ায় উৎপাদিত প্রায় ২০ শতাংশ পণ্য ও সরঞ্জাম, বিশেষ করে তাইওয়ানের উন্নত চিপ পরিবহনের পথ এবং এই পথগুলোতে যেকোনো ধরনের ব্যাঘাত বিশ্ব অর্থনীতিকে সংকটের মুখে ফেলতে পারে।#

পার্সটুডে/এমআরএইচ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।