এরদোগানকে কথিত হত্যা প্রচেষ্টায় জড়িত ১০ জন গ্রেফতার
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে কথিত হত্যা প্রচেষ্টায় জড়িত ১০ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ব্যর্থ সেনা অভ্যুত্থান চলাকালে এরদোগান যে হোটেলে ছিলেন সেখানে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে আঙ্কারা দাবি করছে।
আজ তুর্কি বার্তা সংস্থা আনাতোলি জানিয়েছে,তুরস্কের মোগলা প্রদেশ থেকে ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত আরো দুই ব্যক্তিকে পুলিশ এখনো আটক করতে পারেনি।
আরবি ভাষায় সম্প্রচারিত স্কাই নিউজ টিভি চ্যানেল আটক ব্যক্তিদের সঙ্গে তুর্কি সেনাদের সংঘর্ষের খবর দিয়েছে।
গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর সেনাবাহিনীর কয়েকটি হেলিকপ্টার প্রেসিডেন্ট এরদোগানের গ্রীষ্মকালীন অবকাশযাপন কেন্দ্র লক্ষ্য করে গুলি বর্ষণ করে এবং এর পরপরই একদল সেনা সেখানে প্রবেশ করে। কিন্তু তাদের সে হামলা ব্যর্থ হয়। কারণ হামলার কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট এরদোগান অবকাশযাপন কেন্দ্র ত্যাগ করেন।#
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/মুজাহিদুল ইসলাম/১