আব্রাহাম লিঙ্কন রণতরীতে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কথা স্বীকার করলেন মার্কিন কমান্ডার
https://parstoday.ir/bn/news/world-i162276-আব্রাহাম_লিঙ্কন_রণতরীতে_মানসিক_স্বাস্থ্যজনিত_সমস্যার_কথা_স্বীকার_করলেন_মার্কিন_কমান্ডার
পার্সটুডে- মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, সমুদ্রে দীর্ঘমেয়াদি দায়িত্ব পালন করাটা চ্যালেঞ্জিং ও কঠিন।
(last modified 2026-08-18T12:18:13+00:00 )
আগস্ট ১৮, ২০২৬ ১৭:০৫ Asia/Dhaka
  •  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে- মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, সমুদ্রে দীর্ঘমেয়াদি দায়িত্ব পালন করাটা চ্যালেঞ্জিং ও কঠিন।

তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)'র কমান্ডার মঙ্গলবার মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ পরিদর্শনের পর এক বিবৃতিতে দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের কারণে সৃষ্ট মানসিক চাপের কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, সমুদ্রে দীর্ঘমেয়াদি দায়িত্ব পালন চ্যালেঞ্জিং ও কঠিন এবং বিভিন্ন ব্যক্তি মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতির প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখান।

সেন্টকম কমান্ডার আরও জানান, রণতরীটির নেতৃত্বের অন্যতম অগ্রাধিকার হয়ে উঠেছে নাবিকদের মানসিক স্বাস্থ্য ও মানসিক দৃঢ়তা নিশ্চিত করা। লিংকন রণতরীর দীর্ঘায়িত মিশনের কারণে নাবিকদের মধ্যে সৃষ্ট মানসিক ও মনস্তাত্ত্বিক চাপ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতেই তাঁর এসব মন্তব্য এসেছে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।