পাকিস্তান সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী; গুলেনের স্কুল নেটওয়ার্ক বন্ধের চাপ
-
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
পাকিস্তান সফরে গেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। সফরে তিনি দেশটিতে গুলেনের অর্থে পরিচালিত স্কুল নেটওয়ার্ক বন্ধের জন্য পাক সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিনি দেশটির পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান। তুর্কি মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গুলেন নেটওয়ার্কের স্কুল রয়েছে। পাকিস্তানে পরিচালিত স্কুল বন্ধের বিষয়ে তুরস্ককে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ইসলামাবাদ। তিনি জানান, পাক প্রেসিডেন্ট মামনুন হোসেইন তুরস্ক সফরে গেলে তখন বিষয়টি নিয়ে ইসলামাবাদকে অনুরোধ জানানো হয়। এর পাশাপাশি চাভুসওগ্লু জানান, কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি তুরস্কের সবসময় সমর্থন ছিল এবং এখনো সে সমর্থন রয়েছে।
আংকারা দাবি করে আসছে, গত ১৫ জুলাই সংঘটিত ব্যর্থ সেনা অভ্যুত্থানে আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা ফতেহউল্লাহ গুলেনের হাত রয়েছে। তবে গুলেন সে অভযোগ নাকচ করে আসছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩