ইরানের পাশে চীন-রাশিয়া, মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে কঠোর বার্তা
https://parstoday.ir/bn/news/world-i162748-ইরানের_পাশে_চীন_রাশিয়া_মার্কিন_নিষেধাজ্ঞার_বিরুদ্ধে_কঠোর_বার্তা
পার্সটুডি- ইরান-সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার বিষয়ে চীন তীব্র আপত্তি জানিয়েছে এবং এ ধরনের ‘ভুল নীতি’ সংশোধনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।
(last modified 2026-09-03T14:59:58+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২৬ ১৮:৪৯ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

পার্সটুডি- ইরান-সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার বিষয়ে চীন তীব্র আপত্তি জানিয়েছে এবং এ ধরনের ‘ভুল নীতি’ সংশোধনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।

ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডি জানিয়েছে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, চীন এ ধরনের পদক্ষেপে গভীরভাবে দুঃখিত এবং এর তীব্র বিরোধিতা করছে।

তিনি বলেন, বেইজিং ওয়াশিংটনের প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন অবিলম্বে এ ধরনের ভুল নীতি সংশোধন করে এবং সংশ্লিষ্ট চীনা কোম্পানি ও ব্যক্তিদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, চীন তার কোম্পানি ও নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে কাজ করবে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও ইরানের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদ বিভাগকে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার নিজস্ব অংশীদার ও বন্ধু রয়েছে এবং এসব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও অংশীদারত্বপূর্ণ সম্পর্ক মস্কো বজায় রাখবে ও আরও জোরদার করবে।#
 

পার্সটুডে/ এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।